Profile Photo

Reza-TanvirOffline

  • Reza-Tanvir
  • Profile picture of Reza-Tanvir

    Reza-Tanvir

    • 1 year, 11 months ago

    বিড়াল
    – রেজা তানভীর

    ছোটবেলায় আমি বিড়াল পছন্দ করতাম না
    বড়বেলায়ও
    তিন বছর আগে হঠাৎ আমার
    বিড়াল ভালো লেগে যায়
    ইনস্টাগ্রাম ফেসবুকের বিড়ালের পেইজগুলোতে লাইক দিতে থাকি
    বিড়ালের ভিডিও দেখতাম খুব
    আব্বু আম্মুকে বলতাম, একটা বিড়াল পালব
    তারা সমর্থন দেয় নাই
    আম্মু বলল, বিড়াল পালা অনেক খরচ
    আমিও ভাবলাম, একটা প্রাণীকে এনে ঠিকমতো যত্ন করতে না পারলে তো পালা ঠিক না
    বড় ভাই বলল, ঘরে বিড়াল আনলে তোকে ঘর থেকে বের করে দিব
    এরপর আমি বিড়াল পালার আশা ছেড়ে দিলাম
    বিড়ালের যেসব পেইজে লাইক দিয়েছি সেগুলোও আনলাইক করে দিলাম
    তবে, আমার বিড়ালের প্রতি মায়া এখনো কমেনি
    সেদিন রাস্তায় এক দোকানির বিড়ালকে আদর করলাম
    বিড়াল আমার ভালো লাগে
    কি যেন এক মায়া আসে বিড়ালের মধ্যে।

    2
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar