Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    1 year, 5 months ago

    অনুভূতি

    আহত পাখির নীড়ে ফেরার আহাজারি,
    শিকারীর ছোঁড়া পাথরে ভাঙা ডানা-
    সুখাশ্রয়ে যার বাস সে কি বুঝবে,
    কত দূর বাড়ির রাস্তাটা?

    পথিমধ্যে ঝড়ের কবলে পড়া মাঝি জানে,
    মৃত্যু মানুষের কত নিকটে,
    দোদুল্যমান নৌকায় বুঝি জীবন যায় আজ-
    কে বুঝিবে এমন মরণকাল?

    রাখালের খেলাগৃহে নেকড়ের হামলা,
    মরে মরে বেঁচে থাকা-
    নিরাপদ প্রাসাদে থাকা মানুষের উপলব্ধি কি,
    এমন পরিস্থিতি বুঝাতে পারে?

    হাসপাতালের বেডে শুয়ে থাকা মুমূর্ষু,
    যে অক্সিজেন বিনিময়ে বেঁচে আছে,
    অর্থের বিনিময়ে বেঁচে থাকা কত কষ্টের,
    অঢেল যার সম্পত্তি সে কিভাবে জানবে?

    অন্তঃসত্ত্বা নারীর প্রসব বেদনায়,
    গগনবিদারী কান্না-
    নিজের প্রাণের বিনিময়ে নতুন সৃজনের আনন্দ,
    পাষণ্ড স্বামীর কি সুখানুভূতি হবে?

    বেকারের জীবনের গল্প বলার ব্যাকুলতা,
    বাবা-মার করুণ চাহনিতে বর্ণনা,
    অভুক্ত রজনী কাটাতে কি সংগ্রাম-
    ধনাঢ্য পরিবারের দুলাল কি বুঝবে?

    এইসব গল্পের শেষ নেই,
    কথাদের দুরন্তপনায় বাধ্য কলমের চাষ,
    নিভৃতে কাঁদে কবিদল-
    কথা তবুও থামেনা।

    অনুভূতি যদি মরে যায়,
    কথাগুলো থেমে যাবে-
    নতুন জীবনের গল্প বলবে শুধু,
    কি নেই জানবে না কখনোই!

    5
    3 Comments
    • কবিতার ভাষা সহজ কিন্তু প্রভাবশালী। প্রতিটি চরণে রয়েছে আবেগ এবং বাস্তবতার মিশ্রণ, যা পাঠককে ভাবতে বাধ্য করে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar