Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 1 year, 10 months ago

    ফিরতে চাই
    মুহাঃ হাবিবুর রহমান

    আমিও তো ফিরতে চাই!
    আবার দাঁড়াতে চাই সবুজ ঘাসের গালিচায়,
    একদম মুখমুখি, চোখে চোখ রেখে
    নিঃশ্বাসের দূরত্বে,
    অতঃপর সব লেনদেন চুকে বুকে
    বিশ্বাসের হাত ধরে অনন্তের যাত্রায় পাল তুলে
    ঢেউয়ের দোলায় দুলতে চাই
    যদিও গন্তব্য জানা নেই!
    আমিও তো ফিরতে চাই!
    ভালোবাসার আঙিনায়, কদবেল বৃক্ষের ছায়ায়
    মেহগনির উঁচু ডালের নিচে
    বিশ্বস্ত জমিন জুড়ে যেখানে রোদের কণা খেলা করে,
    ফিরতে চাই মানে ফিরতেই চাই,
    আমার চাওয়া অন্য সব চাওয়া থেকে একবারেই আলাদা,
    মনের গভীর থেকে উচ্চারিত শব্দ মঞ্জরি
    মুকলিত হয়-অতঃপর আমের গুটির মতো ক্রমান্বয়ে বেড়ে ওঠে।
    আমি ফিরতে চাই ফাঁকা বিলের গেওয়া গাছের সারিতে
    নাড়ার রশি বেঁধে দোলখাওয়া দিনের মাঝে
    সর্দার পুকুরের পাড়ে পিঠে মোড়া গাছের চিকন শাখা বেয়ে
    পানিতে ঝাপ দেওয়া দুরন্ত দুপুরে-
    মোল্লাবাড়ির তেতুল গাছের ছায় বৈশাখী বিকেল খুঁজে নিতে চাই
    এই শতকের ব্যস্ত জীবনে,
    আবার ফিরতে চাই
    চৈত্রের গনগনে দুপুরে গরু আনার ছলে গোদাড়া বিলে
    নাড়ার স্তুপে আগুন লাগানো আনন্দের সমারোহে,
    শ্রাবেণর ঘনঘটায় খোলপেটুয়ার তীরে
    বিড়ালাক্ষীর উত্তর কানায় হরকাচার কাটা ঠেলে
    কেওড়া ফলের টক স্বাদ খোঁজার উৎসবে!

    6
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ইট পাথরের জঞ্জাল থেকে অরণ্যে ফেরার তাগিদ মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু হায়, তা কি আর হবে

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar