Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 1 year, 10 months ago

    হামদ

    আজ আমার
    মুহাঃ হাবিবুর রহমান

    আজ আমার মনের মাঝে নেই কোনো ভয়
    খোদার রাহে জীবন সপে সব করেছি জয়…
    মনের মাঝে নেই কোনো ভয়
    নেই কোনো ভয়
    খোদার রাহে জীবন সপে ভয় করেছি জয়…

    ভুল পথে ভুল মতে, যদি কভু চলি হায়
    জানি তুমি দয়ার আঁধার তুমি দয়াময়-
    চাইবো ক্ষমা মন থেকে মাফ করে দিবে আমায়
    দয়ার আঁধার তুমি, ওগো দয়াময়…
    আজ আমার মনের মাঝে নেই কোনো ভয়
    খোদার রাহে জীবন সপে ভয় করেছি জয়…
    জীবন জুড়ে যদি, নামে ঘোর অমানিশা
    অকুল পাথারে প্রভু, তুমিই আলোর দিশা!
    ধ্যানে জ্ঞানে এক আল্লাহ, আর কেহ নাই
    কিছু নয়….
    মনের মাঝে নেই কোনো ভয়
    খোদার রাহে জীবন সপে ভয় করেছি জয়…
    আজ আমার মনের মাঝে নেই কোনো ভয়

    নেই কোনো ভয়
    নেই কোনো ভয়।

    5
    3 Comments

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar