-
” হাসি দিয়ে জয় করা যায় পৃথিবী ”
– নোমান খালভী
আজ মাছ কিনতে গিয়ে একটি মজার ঘটনা ঘটল। মাছ কিনে ছোট এক ভাইকে দিলাম কাটার জন্য। বললাম, “মাছগুলো পিস করে দাও।” পাশে দেখি একটি পানের দোকান। দোকানদারকে বললাম, “একটা পান দিন।” তিনি একটি পান দিলেন। আমি পাঁচ টাকার একটি পয়সা দিলাম। তখন তিনি বললেন, “ভাই, একটি পান সাত টাকা।”
আমি যেহেতু সুপারি কম খাই, তাই অর্ধেক সুপারি রেখে বাকিটা তাঁর হাতে দিলাম। হাসিমুখে বললাম, “ভাই, এই সুপারিগুলো রাখুন আর পানের দাম পাঁচ টাকা ধরে নিন।”
তিনি মুচকি হেসে সুপারিগুলো ফিরিয়ে দিয়ে বললেন, “ঠিক আছে ভাইয়া, যান।”বিঃদ্রঃ: কথার মাঝে একটু হাসি দিয়ে মানুষের মন জয় করা যায়। তাই জীবনে যত ব্যস্ততাই থাকুক, হাসিমুখে কথা বলতে কখনো ভুল করবেন না।
২৪/০১/২০২৫ ইং
রাত ১২ টা ২৬ মিনিট3 Comments
Friends
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
বিষণ্ন সুমন
@logolabbd
Osman Gani
@osmangani
অমিত
@amitroy
মোঃ মহিবুল ইসলাম
@md-mahibulislam
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
রমজান বিন মোজাম্মেল
@puraton2010pata
AdabenTatali
@adabentatali
রবিউল আলম মাজেদ
@majed1997

Good post