Profile Photo

শায়েরুল ইসলামOffline

  • ShaerulIslam
  • Profile picture of শায়েরুল ইসলাম

    শায়েরুল ইসলাম

    1 year, 4 months ago

    জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে যাবো। ট্রেনে উঠেই জানলার ধারে গুছিয়ে বসেছি। কিছুক্ষণ বাদে বাদে ট্রেনের হকারদের কাছ থেকে এটা ওটা কিনে খাচ্ছি।

    যমুনা সেতু পার হবার পর পাশের সহযাত্রী কে জিজ্ঞাসা করলাম ভাই ঈশ্বরদী বাইপাস আর কতক্ষন লাগবে?
    উনি বললেন, এটা তো পঞ্চগড় এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামবে না। একদম সোজা নাটোর স্টেশনে গিয়ে দাঁড়াবে। বেশ ভ্যাবাচ্যাকা খেলাম দেখে পাশের সহযাত্রীরা বললো চিন্তার কিছু নেই, ঈশ্বরদী বাইপাসে ট্রেন খুবই স্লো হয়ে যায়, তুমি রানিং এ নেমে যেও। তবে নেমেই দাঁড়াবে না, একটু দৌঁড়বে। তাহলে হুমড়ি খেয়ে পড়ে যাবে না।

    তারপর ঈশ্বরদী বাইপাস আসতেই অনিচ্ছা সত্বেও কিছুলোক ঠেলে ঠুলে দরজায় দাঁড় করিয়ে দিল। ঈশ্বরদী বাইপাসে ট্রেন স্লো হতেই ছোট্ট লাফ দিয়ে প্লাটফর্মে নেমেই চো চো করে দৌঁড় দিলাম।

    এত জোর দৌঁড়েছি যে সামনের বগি পর্যন্ত পৌঁছে গেছি। সামনের বগির গেটের কাছে পৌঁছাতেই কিছু লোক আমার হাত ধরে, কেউ জামা ধরে, কেউ চুলের মুঠি ধরে বগিতে আবার টেনে তুলল। ততক্ষনে ট্রেন আবার স্পীড নিয়ে নিয়েছে। সবাই বলছে তোমার ভাগ্যটা খুব ভালো রে ভাই। এখানে তো ট্রেন থামে না, তবু তুমি কপালজোরে ট্রেন টা পেয়ে গেলা।।।

    ——- শুভ হোক আপনার যাত্রা।
    Source: Md. Asif Uddin (linkedin)

    7
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar