Profile Photo

যুবক অনার্যOffline

  • jajan
  • Profile picture of যুবক অনার্য

    যুবক অনার্য

    1 year, 6 months ago

    জৈব বারুদ
    যুবক অনার্য

    সে।লিখে।খুব ভালো। কবিতা।তার দশকের, সে, উল্লেখযোগ্য একজনা।আমার সঙ্গে সে- নয়,
    বরং তার সঙ্গে আমি- এড আছি।এও প্রাপ্তি।আমার।সৌভাগ্য। এতো বড় কবি।সে।এড তার সঙ্গে আমার।কথা কি চাট্টিখানি!লাইক দিতে ইচ্ছে হয়।ইচ্ছে হয় বলে দি কমেন্ট বক্সে- তাকে- বিরুদ্ধ বাতাসে- আপনার দশকে আপনিই সেরা। একজনা।

    একদিন। নক তার। ইনবক্সে আমার ।যোগাযোগ। চ্যাটিং।রাতভর।ধুন্দুমার।

    একদিন।দেখা- রবীন্দ্র সরোবর। গত শীতে
    হয়েছিলো শুরু।এই শীতে
    পূর্তি একটি বছর।এক বছর পর- পুনরায়
    রবীন্দ্র সরোবর। কম্পমান অধরোষ্ঠ। আমার।
    যেনো বা কৈশোরোত্তীর্ণ কন্ঠস্বর, বলি-
    ভালোবাসা কখনো মধুর নয়,তবু ভালোবাসি।

    কেঁপে ওঠে সে।

    মাঘমেসে শীতে নাকি অবরুদ্ধ ইন্দ্রয়জ, জৈব বারুদে!

Skip to toolbar