Profile Photo

যুবক অনার্যOffline

  • jajan
  • রামিসার গল্প
    – যুবক অনার্য

    আমরা একটি রামিসার গল্প লিখতে চেয়েছিলাম
    যে-গল্পে রামিসা হাসবে খেলবে গাইবে- আমাদের দেশটা স্বপ্নপুরি…
    কিন্তু গল্পটা ওরকম হলো না
    আততায়ীরা রামিসার গল্পটা
    রামিসার মতো হতে দিলো না
    গল্পটা যেরকম হলো তা আসলে লেখা যায় না
    শুধু চিৎকার করে বলতে ইচ্ছে হয়-
    এ ধ/র্ষ/ন/পু/রি আমার দেশ না

  • একটি দেশের গল্প
    -যুবক অনার্য

    আমি একটি কবিতা লিখতে চাই
    কবিতায় থাকবে একটি দেশ
    সেই দেশ অন্য এক দেশের ফাঁদে পড়ে
    দুই টুকরো হবে
    একটি টুকরোর নাম বাংলাদেশ
    সেই টুকরো ফাঁদ পাতা দেশের কাছে পরাধীন হবে
    স্বাধীন হতে চেয়ে মানুষেরা গুম খুন লাশ হবে
    সেই দেশে একদিন একটি জুলাই বিপ্লব হবে
    একজন হাদি সেই দেশের মুখপাত্র হবে
    হাদিকে হত্যা করা হবে…Read More

    5
    2 Comments
    • প্রচন্ড আবেগ আর দ্রোহের আগুন ঝরে পড়ছে এই প্রতিটি শব্দে।

    • সাহিত্যিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ক্রমবর্ধমান আখ্যান কাঠামো। একটি দেশের জন্ম থেকে পরাধীনতা, বিপ্লব থেকে বিশ্বাসঘাতকতা, আবার নতুন জাগরণ, এই পুরো চক্রটি কবি মাত্র কয়েকটি লাইনে ধারণ করেছেন! অপূর্ব, কবির কলম চলুক অবিরত!

  • জঙ্গী নাটক
    – যুবক অনার্য

    সোন রে হেঁদো সোন বুজতে পারচিস না কেনো
    ওকে দিয়ে কাজটা আমরাই করাবো করিয়ে আমাদের কাছে নিয়ে আসবো এনে লুকিয়ে রাখবো রেখে ছেড়ে দোবো ছেড়ে দিয়ে গেরেপ্তার করাবো করে রিমান্ডে দোবো দিয়ে রিমান্ড থেকে বের করে সাংবাদিকদের কাছে ওর মুখ দিয়ে বলাবো এতো যে হাদি হাদি কচ্চেন হাদি তো ছিলো একটা জঙ্গী মাইরি বলচি ও সালা ছিলো সাক্ষা…Read More

    2
    2 Comments
    • ভাষাভঙ্গিতে যে আঞ্চলিকতা এবং শঠতা ফুটে উঠেছে, তা এক ‘ধুরন্ধর খলনায়কের’ চরিত্রকে জীবন্ত করে তুলেছে

  • ইনকিলাব জিন্দাবাদ
    -যুবক অনার্য

    ওরা ওরা এবং ওরা
    রাজপথে
    এ দেশ স্বাধীন করতে চেয়ে
    শহিদ
    আর
    গাজী হলো
    অত:পর
    ফেরাউন এন্ড গং-এর পতন
    ফেরাউন এন্ড গং পালিয়ে গেলো
    ওরা ওরা এবং ওরা এখনো রাজপথে
    এখনো লড়াই এখনো ইনকিলাব
    এখনো কে বা কাহারা
    এখনো সে বা তাহারা
    গোপনে ও প্রকাশ্য তরিকায়
    মাটি ধরে হ্যাঁচকা টানের করছে পায়তারা

    রাজ…Read More

    3
    1 Comment
    • রাজপথের সেই লড়াকু তেজ আপনার প্রতিটি শব্দে জীবন্ত হয়ে আছে

  • লিঙ্গসমাচার
    – যুবক অনার্য

    তেনারা এসেছিলেন
    অমুককে চেয়ারে বসালেন
    তেনারা এসেছেন
    তমুককে চেয়ারে বসাবেন
    আবারও আসবেন
    এসে তমুককে সরিয়ে
    আবার অমুককে বসাবেন
    তেনারা যেভাবে চাইবেন
    সেভাবেই চলবে বসাবসি
    করাকরি মরামরি
    হায় আমাদের কোনো লিঙ্গ নেই
    কেবল যোনি আছে

    3
    2 Comments
  • একটি দেশ
    – যুবক অনার্য

    মেয়েটির বয়স ১৭ বছর
    মেয়েটি জুলাইযুদ্ধে রাজপথে
    মিছিলে
    বেয়নেটের সন্মুখে
    দাঁড়িয়ে ছিলো
    প্রাগৈতিহাসিক আবু সাঈদের মতো
    শহিদ হাদি ভাইয়ের মতোই বলেছিলো-
    জান দেবো জুলাই দেবো না
    একদিন জুলাই শেষ হলো
    জনৈক কুলাংগার
    মেয়েটিকে কুপ্রস্তাব দিলো
    মেয়েটি প্রত্যাখ্যান করলো
    সেই জনৈক মেয়েটির বিরুদ্ধে
    ৫০ কোটি টাকার
    চাঁদা…Read More

    2
    2 Comments
    • “মেয়েটিকে কারাগারে নেয়া হলো বস্তুত বাংলাদেশ / রিমান্ডে দেয়া হলো বস্তুত বাংলাদেশ”—এই উপমাটি নির্দেশ করে যে মেয়েটির ব্যক্তিগত নিপীড়ন আসলে সম্পূর্ণ দেশের পরাধীনতা ও লাঞ্ছনার প্রতীকী রূপ।

  • শহিদ ওসমান হাদি
    -যুবক অনার্য

    গ্রীষ্মের দাবদাহে এক গ্লাস ঠান্ডা জল
    হতে চেয়েছিলো সে
    আষারে তুমুল বর্ষণে
    মাথার উপরে একটি অদম্য ছাতা
    হতে চেয়েছিলো সে
    শরতে নদীনগ্নঘাসে সাদা সাদা কাশফুল
    আকাশে অহিংস মেঘ
    হয়ে
    ভাসতে চেয়েছিলো সে
    হেমন্তে নবান্ন-উৎসব
    ফসলের সোনালি রূপালি গান
    হতে চেয়েছিলো সে
    প্রচন্ড শীতের রাতে
    খড়ের নাড়ায় এক টুকরো আগুন
    হ…Read More

    1
    2 Comments
  • এমন স্বপ্ন এক
    যুবক অনার্য

    যদি বলতেই হয় বলো এমন এক স্বপ্নের কথা
    যে স্বপ্ন সকলের
    যে স্বপ্ন স্বপ্নের কথা বলে
    যে স্বপ্নে তুমি আছো আমি আছি
    যিনি নেই আছেন তিনিও
    এমন এক স্বপ্ন যে স্বপ্নে বুকভরা স্তন
    স্তনের ভেতরে শালদুধ
    সাদা ভাত ভাতে দুধ দুধে সর
    যে স্বপ্নে তোমার দুঃস্বপ্নে
    আমার পাঁজরে বেজে উঠবে কর্কট ক্ষত
    তোমার কান্নায় লেখা হবে…Read More

    1
    2 Comments
    • ব্যক্তিগত আরাম, মানসিক সংযোগ এবং চূড়ান্ত রাজনৈতিক স্বায়ত্তশাসনের সমন্বয়ে গঠিত একটি বিপ্লবী স্বপ্ন।

  • শহিদ হাদি চত্বর
    – যুবক অনার্য

    আমি যখন শহিদ হাদি চত্বরে যাই
    চাদ্দিক চিকচিক করছে রোদ্দুর
    জনসমুদ্রে ব্যাপক স্লোগান –
    আমরা সবাই হাদি হবো
    গুলির মুখে কথা কবো
    আগুনমুখর হাদি চত্বরের প্রতিটি মানুষ
    মৃত্যুর মিছিলে হাদি হতে চায়
    কারণ মানচিত্রে আধিপত্যের ছোবল
    এই ছোবল থেকে মুক্তি-লড়াইয়ে
    অগ্রনায়ক শরিফ ওসমান হাদি
    আমি যখন হাদি চত্বরে যাই
    তখন…Read More

    1
    2 Comments
  • তুমি চইলা গিয়া ভালাই করসো
    -যুবক অনার্য

    তুমি চইলা গিয়া ভালাই কর‍সো
    থাইকা গেলে নিসঃঙ্গতা আমারে
    বুড়া আঙ্গুল দেখাইতে পারতো না
    দিন শেষে মনে হইতো
    বাসায় ফিরা লাগবো
    সারেং বউয়ের মতো আমার লইগাও
    অপেক্ষা করতাসে মিষ্টি একটা বউ
    আমার কুনু রুটিন নাইকা
    টাইমের ব্যাপারে আমি চিরদিন টেরবেটর
    তুমি থাকলে রুটিন মাইনা চলার
    প্যারা লইতে হইতো
    চইলা…Read More

    2
    4 Comments
    • যুবক অনার্য রচিত ‘তুমি চইলা গিয়া ভালাই করসো’ কবিতাটি আধুনিক বিরহের এক সাহসী ও আপাত-স্ব-বিরোধিতাপূর্ণ দলিল। এটি প্রথাগত দুঃখবাদী প্রেমের কবিতার সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে।

      কবিতাটির প্রধান শক্তি হলো এর সরাসরি ও একান্ত নিজস্ব কথ্য ভাষা (colloquialism)। “ভালাই করছো,” “টেরবেটর,” “শালার মাছ,” “মায়রে বাপ”—এই ধরনের শব্দবন্ধগুলি পাঠকের সামন…Read More

    • “আমারে পায় নাই কেউ / শুধু তুমি পাইসিলা”—পুরো প্রত্যাখ্যানের আড়ালে লুকিয়ে থাকা গভীর ভালোবাসা ও স্বীকৃতি-র বেদনাদায়ক সত্যকে উন্মোচন করে।

  • বিপ্লব জ্বেলে দি
    -যুবক অনার্য

    এখন সময় নয় কথার বুলেটে কাচ ভাঙা
    এখন সময় নয় কাব্যের খই দিয়ে রাঙা
    এখন সময় হলো রক্তের বদলা রক্তের
    এখন সময় হলো সশস্ত্র যুদ্ধের

    এখন-

    যখন চাদ্দিক ছেয়ে আছে ঘাতকের নিঃশ্বাস
    বিচারবিহীন এক অবিচারী ত্রাস
    ভিনদেশেী বীর্যের ইশারায় দেশীয় কুকুরছানা
    খুঁজে ফেরে স্বপ্নের হাড়
    ওসমান হাদি ভাই বুলেটবিদ্ধ আর
    আততা…Read More

    1
    2 Comments
  • একজন হাদি ভাই

    গুলিটা ছোঁড়া হয়েছিলো মাথা বরাবর
    টার্গেট মিস হয়ে চোয়াল ভেদ করে চলে গেছে
    এই গুলিটা ছোঁড়া হচ্ছে বহুকাল আগে থেকে
    বার বার ছুঁড়ে দিচ্ছে
    যেনো দেশ দখল করে নিতে পারে
    প্রকাশ্য দিবালোকে
    বিশ্ববাসীকে কাচকলা দেখিয়ে
    সম্প্রতি হাদী ভাইকে সরিয়ে দিয়ে
    দখলের কাজ এগিয়ে নিতে চাইলো
    আরো এক ধাপ

    কিন্তু
    আসলে
    বাংলাদেশ দখল করার কোনো গুলি…Read More

    2
    5 Comments
    • আস্থা, প্রতিরোধ এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি হুমকির বিরুদ্ধে এক জ্বালাময়ী কাব্যিক প্রতিবাদ।

    • যুবক অনার্য – এটা আপনার ছদ্মনাম? মূল নাম কি? banglakobita .নেট ওয়েবসাইটে দেয়া আপনার – তুমি চইলা গিয়া ভালাই করসো -কবিতাটি এখানে দেন প্লীজ

      • তুমি চইলা গিয়া ভালাই কর‍সো
        থাইকা গেলে নিসঃঙ্গতা আমারে
        বুড়া আঙ্গুল দেখাইতে পারতো না
        দিন শেষে মনে হইতো
        বাসায় ফিরা লাগবো
        সারেং বউয়ের মতো আমার লইগাও
        অপেক্ষা করতাসে মিষ্টি একটা বউ
        আমার কুনু রুটিন নাইকা
        টাইমের ব্যাপারে আমি চিরদিন টেরবেটর
        তুমি থাকলে রুটিন মাইনা চলার
        প্যারা লইতে হইতো
        চইলা গিয়া প্যারা থাইকা বাঁচায়া দিলা
        তুমি থাইকা গেলে
        নিয়মিত বাজার…Read More

      • জ্বি এখানে দিয়েছি

  • মৎসগন্ধা নারী
    – যুবক অনার্য

    একদিন চাঁদপ্রহরে তবে এসো;কচুরি ফুলের মালা জড়াবো তোমায়,তুমি স্বপ্ন ভেঙে দিতে তবু এসো
    দুঃস্বপ্ন দু’হাতে তুলে। বিলের সংগোপনে ওধারে মাছলাগা নদী, তুমি মৎস্যগন্ধা সুরে ভেসে এসে
    সেই জলে জলছবি এঁকো- সে ছবি
    যে আমাকে রেখেছে দূরে নিরর্থ দর্শক করে
    আমি – তাই হতে পেরে এ জীবনে
    যেনো পূর্ণরপ্রাণ ফিরে পাবো- ততোধিক
    মাকালচূড়া ব…Read More

    1
    2 Comments
  • প্রেমের কবিতা
    – যুবক অনার্য

    প্রেমে যাচ্ছো ফেঁসে, মাহবুবা
    আজ তবে থাক

    নিরালায় থেকো না একা
    দেয়ালের ওপাশে
    অপেক্ষার মতো

    এই যে অবারিত
    বুকের পাঁজর
    যেখানে চিরদিন
    দুঃস্বপ্ন করে বসবাস
    এসবের মানে হয় কোনো

    সুখ তোমাকে থাকে ছুঁয়ে
    চিরদিন অন্ধের মতো
    এসবের আদতে মানে হয় কোনো

    এই তুমুল বর্ষণে
    অথবা অকারণে
    কেমন কেমন করে ম…Read More

    2
    2 Comments
  • আমি
    -যুবক অনার্য

    আমি। প্রাতিষ্ঠানিক নই। প্রতিষ্ঠান-বিরোধী হতে গিয়ে নিজেই হয়ে উঠিনি এক প্রতিষ্ঠান।
    বড়োজোর তোমাদের অই পারফিউম মাখা আধুনিকতাকে স্রেফ অস্বীকার করেছিলাম।
    স্বীকৃতি দিতে চেয়েছিলাম আমার ঘাম আর জমাটবদ্ধ রক্তের দুর্গন্ধকে।

    আমি। প্রেমিকাকে বুকে নিয়ে ভাবি গণিকাগমনের কথা।
    গণিকালয়ে গিয়ে প্রেমিকার মুখ ভেসে উঠে বোলে অনুতপ্ত হই…Read More

    2
    2 Comments
  • আমার একটা তুমি চাই
    যুবক অনার্য

    আমার হতে না হতেই
    হয়তো বা অন্য কারো তুমি,
    হাত বদলে নেবে বহুবার-
    রোদ্দুরে তুমি আমি কাটবে সারাটা দুপুর রিক্সায় নামিয়ে হুড,তার পর
    বৃষ্টিতে জলভেজা হবে আরও কনজাস্টেড
    অন্য কারো সঙ্গে হুড উঠিয়ে যখন সন্ধাবেলা কোমল অন্ধকার।
    অন্য কত জনের সঙ্গে একসঙ্গে আমাকেও রাখবে অপেক্ষমান নীলক্ষেতে তেহারি-দোকানে-দোতলায়
    ফুরাতে…Read More

    3
    1 Comment
  • ঘুমন্ত বৌদির পাশে
    -যুবক অনার্য

    সত্যদা, কেমন আছো তুমি?তুমি কেমন আছো- সে কথা আমার জানা হয়ে যায়।
    তোমার সঙ্গে যোগাযোগ আছে মনিষার, আমারও ওর সঙ্গে আছে যোগাযোগ। বৌদি বিনি আর মান্তুকে নিয়ে তোমার সুখদ ব্যস্ততা ১০ টা ৫ টা অফিস পৌষ পার্বণ উৎসব মুখর সন্ধ্যাচার সম্বৎসর হাওয়া বদল আর যা কিছু প্রথানুগ- কেটে যাচ্ছে যাপিত জীবন। এর মাঝখানেও…Read More

    4
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar