-
সুরূপা
আহমেদ হানিফঅলস বিকালে চায়ের আড্ডা জমে না
গল্পগুলো থেমে যায়
মনে হয় চলন্ত রেলগাড়ী স্থির অজান্তেই
তুমি নেই বলে হয়তো।মুখরিত স্টেশন চত্বরে
বোবা আর্তনাদে কতক জীবন্ত দেহ
ভবঘুরে মানুষটার চোখ স্থির
তুমি নেই বলে এ পাড়ায় স্থবিরতা।প্রত্যহ চঞ্চল জনপদে
নিস্তব্ধতায় চাপা পড়েছে সমস্ত কোলাহল
অশান্ত আত্মার চিৎকারে
তোমাকে খুঁজে ফিরছে বারংবার।কথকতার সুরে যেন বিষাদের আলপনা
কোলাহলের স্টেশনটা থেমে গেছে
পাখিদের কিচির-মিচির শুনিনা
তুমি নেই বলে স্থবিরতা এই জনপদে।সুরূপা,
বিকালের গল্পগুলো রসহীন
কবিতায় সঙ্গহীন ভাবুক কবি
স্থবিরতার আবহে মজে আছে সমস্ত কোলাহল
তুমি নেই বলে হয়তো সবকিছু এমন হয়ে গেছে।অলস বিকালে চায়ের আড্ডা জমবে না
রেলগাড়ীটা স্থির দাঁড়িয়ে থাকবে
কবিতারা ছন্দহীন
তুমি না আসলে সব থেমে যাবে।সুরূপা,
তোমাকে আসতে হবেই
তবেই সবকিছুর আগের মতোই চলবে
তুমি এসো এই জনপদে।
Friends
মো: নাজমুল আখতার
@faith
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
Rathy rathy
@rathyrathy
অমিত
@amitroy
AdabenTatali
@adabentatali

