-
দিবারাত্রির সন্ধিক্ষণ
___
তটিনীর কূলে এক গোধূলিতে দাঁড়িয়েছিনু একা,
ঐ কালে মোরে আখি দিয়েছিল নীলাম্বরের দেখা।অবাক হয়ে তাকিয়েছিলুম তাহার প্রশস্তায়,
ধরিত্রী কহিল এই হতভাগা কি দেখছিস হেতায়?কর্ণপাতে অনিহা বুঝিয়া চুপটি করে রহে,
আমি হেলায় খুঁজিয়া বেড়াই অন্দরে কি বহে।চক্ষু দেখায় নদী তীরে যায় সুর্যের লাল আভা,
ক্ষণিক সময় অপেক্ষা ধর পড়িবে আঁধারের থাবা।এতক্ষণে ঊর্মির ডাকে আমার মিলিল সাড়া,
অহেতুক খোঁজো সম্পুর্ণতা জলতরঙ্গ ছাড়া।সহসা আলোর অভাবপড়িলে অন্তরীক্ষ যায় মুছে,
পা টিপে টিপে সন্ধানে মাতি তাহার অনটন কি ঘুঁচে?
___
আজকের তাজা খবর/রবিবার, ২১জুন ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-66 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
shewly khatun
@shewlykhatun
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
তাসরিন ইসলাম রিতু
@ozana-otithi
Abdullah Al Mamun
@mamun23
উজ্জল রায়
@anthony6
Shafi Hoque
@shafi-hoque
JAKIUL ANTO
@jakiulanto
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com


ভালো লাগলো।