Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    • 1 year, 8 months ago

    সততা পরিক্ষা
    মতিউর রহমান মিজান
    ——————————

    নিজের সততা পরিক্ষায় নিজেকে নম্বর দিতে হলে সম্ভবত আমার প্রাপ্য নম্বর শূন্যের কোঠায় নেমে যাবে।
    কারণ, নিজের যতটুকু সততা মানুষের সাথে দেখাই, সেই সততার কানাকড়িও নিজের সাথে রাখতে পারিনা। নিজেই নিজেকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছি। প্রায় প্রতিটাক্ষণ সততা, কর্ম, সফলতা, সামাজিক শৃঙ্খলা, শান্তি, বিশ্ব রাজনীতি ইত্যাদি হরেক রকমের চিন্তাভাবনায় দিন কেটে যাচ্ছে।

    অথচ, সেই আমিই আমার সততার একটা ক্ষূদ্রাংশ অন্য সকলের সাথে দেখালেও মাঝে মাঝেই সেই মানুষগুলোর কাছে প্রতিনিয়ত ছোটোবড় শতশত মিথ্যা বলতে বলতে আমার নিজের কাছেই নিজেকে অত্যন্ত তুচ্ছ আর ধোঁকাবাজ মনে হয়।

    আবার চিন্তা করি, কেনো এমন করছি? আমি তো ভেতরে ভেতরে সত্যিই একজন প্রকৃত ভালো মানুষ হতে চাই। তাহলে, কেনো এত মিথ্যার জালে আটকে যাচ্ছি বারবার! কিন্তু সেই মানুষগুলো সরল মনেই হয়তো আমাকে বিশ্বাস করেই যাচ্ছে!
    কাজেই, নাম্বার দেওয়ার কাজে তাদেরকে দায়িত্ব দেওয়া হলে হয়তো তারা আমাকে কমপক্ষে ৯০ শতাংশ নাম্বার দিবেই, এটা আমার বিশ্বাস।

    সবচেয়ে বড় কথা হলো, আমার রব আমাকে বিপুল সম্ভাবনাময় একটা “মস্তিষ্ক” দিয়েছেন। আমি, আমার পরিবার, শিক্ষাগুরুগণ, সমাজ, বন্ধুবান্ধব সবাই জানে এ কথা।
    কিন্তু নিজের কাছে আমার সবচেয়ে বেশি নাম্বার কাটা যাবে ঠিক এখানেই!

    কেননা, আমার রবের উপহার দেওয়া এই “মস্তিষ্ক” আমি সঠিক কাজে ব্যবহার করতে পারছি না কিংবা করছি না। আমার অলসতা ঠিক এতটাই নিচে নামিয়েছে আমাকে।

    আর ঠিক এই কারণেই আমার অগ্রগতি সম্পর্কে আমার সকল শুভাকাঙ্খীর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরে আমি প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নিয়েই আপাত সমস্যাগুলোর সমাধান করে যাচ্ছি। জানি, একদিন এর সবগুলোরই হিসাব মেলাতে হবে। অন্যথায়, ভয়াবহ ফল ভোগ করতে হবে।

    আর তাই, নিজেকে নাম্বার দিতে হলে আমি শূন্যের কোঠায় নাম্বার পাব।

    যদিও, ভেতরে ভেতরে মানুষটা আমি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি এমন একটা সমাজ গঠনের, যেখানে থাকবে না কোনো মিথ্যা, গীবত, অজাচার, অনাচার, সুদ, ঘুষ, দুর্নীতি, অপরাজনীতি ইত্যাদির মতো ঘৃণ্য কাজ; বরং সে সমাজ হবে এক স্বপ্নের জায়গা, যেখানে একটুখানি ঠাঁই পেতে সবাই ব্যাকুল হয়ে থাকবে!

    4
    3 Comments
Skip to toolbar