Profile Photo

শায়েরুল ইসলামOffline

  • ShaerulIslam
  • Profile picture of শায়েরুল ইসলাম

    শায়েরুল ইসলাম

    1 year, 4 months ago

    বাংলাদেশে অলসদের প্রিয় ৪টা মিথ-

    💠তারা বলে— “সাফল্যের শর্টকাট নেই,” অর্থাৎ সহজে কিছুই হয় না, তার মানে সবকিছু কঠিন। কিন্তু সত্য হলো, এটি আপেক্ষিক। যে পরিশ্রমী ও দক্ষ, তার জন্য যে পথটি শর্টকাট, অলসের জন্য সেটাই দীর্ঘ ও কঠিন। শর্টকাট বা লংকাট নির্ভর করে ব্যক্তির দক্ষতা ও পরিশ্রমের উপর। এটা এক লাইনে বলে দেয়ার অর্থ হচ্ছে সাফল্যের দিকে মানুষকে হতাশ করে দেয়া এবং অন্যকেও নিজেদের অলস বাহিনীতে নতুন এড করা।

    💠তারা বলে— “বেশি টাকা-পয়সা ভালো নয়।” অথচ টাকা একটি টুল মাত্র—এটি ভালো বা খারাপ নির্ভর করে ব্যবহারের উপর। টাকা না থাকলে মানুষ টাকার প্রতি আরও বেশি লালায়িত হয়ে ওঠে।

    💠তারা বলে— “ধনীরা দুর্নীতি করেই ধনী হয়,” অর্থাৎ ধনী মাত্রই অপরাধী! এর মানে কি দাঁড়ায়? অলস ব্যক্তি যে কাজ না করে বসে আছে, সে আসলে নিজেকে অপরাধ থেকে রক্ষা করছে? এটি মূলত লুজার মানসিকতার একটি সান্ত্বনা মাত্র।

    💠তারা বলে— “তকদিরে যা আছে, তার বেশি তুমি কখনোই পাবে না, যতই চেষ্টা করো না কেন।” কথাটি সত্য, কিন্তু খাবারের টেবিলে সে ঠিকই খাবার নিতে হাত বাড়ায়! তখন সে বলে না— “তকদিরে যা আছে, তার বেশি খেতে পারব না, তাই হাত বাড়ানোর দরকার নেই, খাবার প্লেটে আসলে আসবে না আসলে নাই।” বাস্তবতা হলো, খাবার নিজে নিজে পেটে আসে না, যেমন ভাগ্যও নিজের প্রচেষ্টা ছাড়া বদলায় না। তকদির এবং তদবীর—এই দুইয়ের সমন্বয়েই ঈমান পূর্ণ হয়। যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহও তাদের ভাগ্য পরিবর্তন করেন না।
    – Md. Saiful Hossain (Assistant Manager (Wholesale & Retail) at Confidence Mag Board Limited.) linkedin.

    6
    3 Comments
    • আমি একজন স্বঘোষিত অলস, তাই সব কাজই সহজে করার জন্য শর্টকাট খুজে নেই। শর্টকাট এর পথ তৈরিতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু পরবর্তি কাজ সহজ হয়। আর অর্থ বিত্তের প্রতি লোভ না থাকলেও আকর্ষন আছে।

    • শিক্ষনীয় – ধন্যবাদ।

    • সত্য হলো, অলসরা শুধু নিজেরা হতাশ নয়, তারা চায় তোমাকেও তাদের দলে টানতে। তুমি কি তাদের পথে হাঁটবে, নাকি নিজের জন্য আলোর পথ তৈরি করবে?

Skip to toolbar