Profile Photo

নোমান খালভীOffline

  • nomankhalovi
  • Profile picture of নোমান খালভী

    নোমান খালভী

    1 year, 4 months ago

    কাজের পর একটু প্রশান্তি…
    – নোমান খালভী

    আমরা প্রতিদিন জীবিকার তাগিদে নানান কাজে ব্যস্ত থাকি। কেউ কৃষিকাজে, কেউ শিক্ষকতায়, কেউ অফিসে, কেউ কলকারখানায়, আবার কেউ পরিবহন খাতে নিয়োজিত থাকে। জীবনের এই কর্মব্যস্ততা কখনো ক্লান্তিকর হয়ে ওঠে, কিন্তু কাজ শেষে যখন প্রশান্তি আসে, তখন তার স্বাদই আলাদা। শ্রমের পর বিশ্রাম, পরিশ্রমের পর সফলতা—এই অনুভূতি সত্যিই বর্ণনাতীত।

    আমাদের সৃষ্টিকর্তা মানুষকে কাজের জন্যই সৃষ্টি করেছেন। তবে, শুধু পার্থিব কাজ নয়, বরং তাঁর ইবাদত ও আনুগত্যের মধ্যেও আমাদের জীবন পরিচালিত হওয়া উচিত। মহান রব ঘোষণা করেছেন—

    “আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।” (সূরা আয-যারিয়াত: ৫৬)

    এই ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং জীবনের প্রতিটি কাজে, প্রতিটি উদ্যোগে, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে আমরা তাঁর দাসত্ব প্রকাশ করতে পারি। যে ব্যক্তি নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে এবং সেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, সে প্রকৃত অর্থেই ইবাদতে লিপ্ত।

    সুতরাং, আমরা যে পেশাতেই থাকি না কেন, আমাদের কর্ম যেন নৈতিকতা, সততা ও আল্লাহভীতির প্রতিফলন হয়। তবেই কাজের শেষে প্রকৃত প্রশান্তি লাভ করা সম্ভব।

    ০৫/০২/২০২৫ ইং
    বুধবার দুপুরে
    ১ টা ২৬ মিনিট

    3
    1 Comment
Skip to toolbar