Profile Photo

নোমান খালভীOffline

  • nomankhalovi
  • Profile picture of নোমান খালভী

    নোমান খালভী

    1 year, 4 months ago

    তুমি ফাগুন
    – নোমান খালভী

    তুমি ফাগুন, আগুন হয়ে
    এলে মন জুড়ে,
    শিমুল-পলাশ দোলা দিয়ে
    ডাকছে রঙ ঝুরে।

    তুমি বসন্ত, গানের সুরে
    তুলে দিলে ঢেউ,
    মন উড়ে যায়, নীল আকাশে
    রঙিন স্বপনে জেউ।

    তুমি হাওয়ার উষ্ণ ছোঁয়া
    ফুলের মধুর গান,
    তোমার ছোঁয়ায় মেঘের ভেলায়
    ভাসে প্রেমের প্রাণ।

    তুমি এলে রঙিন ছোঁয়ায়
    ভাসলে আলোয় মিশে,
    তুমি ফাগুন, আগুন হলে
    আমার হৃদয় খুঁসে।
    ১৮/০২/২০২৫ ইং
    রাত ১২ টা ১৫ মিনিট

    3
    1 Comment
    • তুমি হাওয়ার উষ্ণ ছোঁয়া
      ফুলের মধুর গান,
      তোমার ছোঁয়ায় মেঘের ভেলায়
      ভাসে প্রেমের প্রাণ।…………………………বসন্তের উষ্ণতা ছুয়ে যাক সবার হৃদয়ে

Skip to toolbar