-
প্রেম পিঞ্জিরা
কৃষ্ণজন
জলেই ছিল নজর।
হয়তো উপরে চাঁদ, জোছোনার মহোনীয় হাসি
অপষ্ট আয়নায় কষ্টকে স্পষ্ট করে চেনা।
ঊর্ধ্বাকাশ অবলোকন ছেড়েছি সেই কবে!
ভুলেছি প্রিয়ার আলিঙ্গনের স্বপ্ন
ভেবেছিলাম; প্রেমানলে আর মন পোড়াবো না
সন্ন্যাসের প্রতিজ্ঞায় শ্মশ্রু অমুণ্ডিত নির্বাসন ।
আবার দেখা হয়ে গেলো!
আবার সর্বনাশের বাঁশি বাজল!
মৌতাতের রঙিন নেশায় বিভর হলাম আবার।
বারবার দেখার বুভুক্ষায় হলাম কাতর!
জেগে উঠল একমুখী প্রেমপিয়সা
চোখে জমলো ভালোবাসার নোনা জল
হৃদয়ে লাল-নীল স্বপ্নিল ফেনা।
কেন এমন হয়?
কেন যে এমন হয়!
কিছু না পেয়েও ভালোবাসতে হয়!
বেসে যেতে হয়!
জল ছেড়ে আবার জোছোনায় গিয়ে স্নান,
হৃদয় দিয়ে হৃদয় গাঁথার প্রাণান্ত সংগ্রাম।
জেনে শুনে, আবার নুতন করে-
প্রেম পেয়ালার বিষে, কষ্টকে আলিঙ্গন।3 Comments
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
ishan_syed
@put23009laoia-com
ঐন্দ্রিলা আপু
@tjb02611toaik-com
মৌমিতা
@ofd66076toaik-com
Avik_kazi
@rlw81159toaik-com
আহান খান
@ukm39186laoia-com
Mohammad Solayman
@solayman
afrida-jahar
@afrida-jahar
Md-Akadullah
@md-akadullah


কস্টের আরেক নাম, প্রেম। চমৎকার কবিতা।