-
প্রসন্ন মনোরথ, দেখি পুষ্পিত পথ,
হেঁটে যাই তাতে, সাথে ফেরার শপথ।
সোনারঙা ধানক্ষেত চিরে যাই একা
অনুগমন করি যেন কার গমনরেখা।
নির্জন মাঠ জুড়ে রবি নামে রবি ওঠে
ফেলে যাওয়া ব্যথা কার ফুল হয়ে ফোটে।
জানিনা এ পথে কেন হেঁটে চলেছি
কার পদচারণায় ফোটা ফুল তুলেছি।
কতদিন না জানি কেটেছে এভাবে
এ যেন ছায়াপথ মিশেছে অপার্থিবে।
তবু শিশুতোষ সুখে, দুরুদুরু বুকে
ফুল তুলে গিয়েছি কোথাও না দেখে।
তারপর কবে যেন থেমে পড়েছি
হয়ত ঘাসফুল হয়ে নিজেই ফুটেছি।
পথ শেষ হয়নি, রাতও দেয়নি পাহারা।
তবু অনন্তে অপেক্ষা করে জ্বলজ্বলে তারা।4 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!