Profile Photo

অনিন্দিতা দেবOffline

  • Aninditadeb@anibd-6122021
  • Profile picture of অনিন্দিতা দেব

    অনিন্দিতা দেব

    1 year, 5 months ago

    পালাবদল
    অনিন্দিতা দেব
    ৩/৩/২০২৫

    বহমানতা স্রোতস্বিনীর,
    বহমানতা সময়ের।
    বহমানতা তোমার আমার,
    বহমানতা এ জীবনের।

    দিনবদলের খেলার সাথে
    চলছি সবাই একই পথে
    গন্তব্য কারো মাটিরঘর
    কারো বা শ্মশান পাড় হে।

    তবু যেন কারো নেইকো হুঁশ
    দাম্ভিকতায় সদা থাকি বেহুঁশ।
    কিসের এত লোভ-লালসা
    এক মুহূর্তেরও নেই ভরসা।

    আজ গেলে কাল ভুলে যাবে,
    আসবে আবার নতুন যে।
    নূতনেরে করবে বরণ সবে
    এইতো পালাবদল রে।।

    5
    4 Comments
Skip to toolbar