Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • দূরের পাখি তোমায় ডাকি খেলার উঠানে।
    একটু এসে খানিক হাসো মোদের আমন্ত্রণে।
    যত খুশি খেতে পারো এ ভোজনসভায়
    গালভরা গল্প শুনতে থাকো সারাটা সময়।
    দিনেরাতে ঘুরে ঘুরে খড়কুটো এনে,
    বয়স বাড়ে তোমার শুধু আসন বুনে বুনে।
    তাইতো বলি খেলাঘরে ঢুকতে এসো না,
    খাও দাও ঘুরে বেড়াও আসন পেতো না।
    বসার আশা ছেড়ে বরং থাকো বোবার মত।
    মোদের দুঃখগীতি প্রচার হবে অবিরত ।
    বেশভূষায় হও যদি অনুকরণের মত,
    হাস্যরসে ভাসিয়ে দেব প্রশ্ন তোমার যত।
    দিনশেষে জমবে যখন জুয়াখেলার আসর,
    বিনা দ্বিধায় সাজিয়ে দিও তুমি তাদের বাসর।
    ফুলের কাঁটায় আঘাত পেলে গ্রাহ্য করো না।
    নীরবে সয়ে যাও তবু কৃতিত্ব চেও না ।
    সইতে যদি নাইবা চাও, উড়ে যেতে পারো,
    পায়ে ধরে পোষার মত পাখি আছে আরো ।
    খেলার যত হিসাব নিকাশ বুঝতে যেও না,
    আঁধাররাতের সিঁধকাটা দেখতে এসো না ।
    চোখ ইশারায় পাল্টে দেব খেলার কোন দান,
    চোখের জলে ভুলিয়ে দেব তোমার বলিদান।
    তোমার হয়ে খেলব মোরা জানতে এসো না।
    দুধভাত হয়ে দেখতে থাকো, খেলতে চেও না।
    অভিযোগ অভিমান তো পোষা পাখির সাজে,
    বাঁচতে হলে ব্যস্ত থাকো তুমি নিজের কাজে।
    পাখি তুমি নিজেকে তাই অবর্তমানই রাখো ।
    দূরের পাখি চিরদিন দূরে দূরেই থাকো ।

    6
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • দূরের পাখি চিরদিন দূরে দূরেই থাকো ……………………………… আহা! কি অসাধারন!!

    • অসাধারণ।

Skip to toolbar