Profile Photo

আর্যOffline

  • Arjo
  • Profile picture of আর্য

    আর্য

    1 year, 2 months ago

    বিশালকায়া নারী
    ………………………….

    পাহাড়ের চূড়ায় যে রোদ খেলে যায়,
    তার স্পর্শে জেগে ওঠে গভীর মায়া।
    নারীর হৃদয়েও ঠিক তেমনি করে
    ঝরে ভালোবাসা ,যেমন মেঘের ছায়া।

    নদীর কলধ্বনি ছুটে যায় দূর,
    সে কখনো শান্ত, কখনো বিভোর।
    নারীও তো তেমনি—শান্ত সমধুর,
    কখনো সে সমুদ্র গর্জন শোর।

    বসন্ত এলে সে ফুল হয়ে হাসে,
    শরতের কুয়াশায় স্বপ্নে সে ভাসে।
    শীতের আঁচলে উষ্ণতা রাখে,
    বর্ষায় ঝরে সে সুর ও তোলে রাখে।

    বাতাসের মতো ঘুরে সে বেড়ায়,
    অদৃশ্য ছোঁয়ায় ছড়িয়ে দেয় ধ্রুপদ।
    প্রকৃতির মতোই সে চিরন্তনী, এলোকেশী
    সৃষ্টির আঙিনায় অমর ছন্দ শপথ!

    4
    2 Comments
Skip to toolbar