Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    1 year, 2 months ago

    পরিবার মানে আমার ছেলেরা জানতো- বাড়ি থেকে স্কুলে যাওয়ার আগে চারজনের ৫ সেকেন্ডের “হাগ”।পরিবার মানে আব্বুর শাসন মেশানো ভালোবাসা- একসপ্তাহের জন্য ডাইনিং টেবিলের নির্দিষ্ট চেয়ারে কে বসবে তার লটারি কিংবা টিভির রিমোট আজ কার হাতে থাকবে তার লটারি। আম্মু আব্বুর ঝগড়া হলে আব্বুর লেবুর শরবতটা আম্মুর বদলে ওদের ই দিতে হবে আব্বু বাহির থেকে আসলে।কিংবা আব্বু বাহির থেকে এলে কলিং বেলে হাত দেওয়ার আগেই আম্মু বুঝতে পেরে ওদেরকেই দরজা খুলতে পাঠাবে এবং আব্বুও দরজা খুলে দেওয়ার সাথে সাথেই বলবে- তোমার আম্মু কোথায়?
    পরিবার মানে আমার ছেলেরা দেখেছে- অফিস থেকে আসার আগেই আব্বু রান্না করে আম্মুর কাজ কমিয়ে রাখা।বৃহঃষ্পতিবার মানেই চারজন মিলে মুভি দেখা, মুভি দেখতে দেখতে কখনো আব্বুর ফুঁপিয়ে কান্না করা, সেটা নিয়ে আম্মুর হাসাহাসি করা। পরিবার মানেই- দাদার বাড়ির বা নানার বাড়ির আত্মীয় স্বজন আসা এবং আম্মু, আব্বু মিলে তাঁদের আপ্যায়ন করা।
    পরিবার মানেই- ছুটির দিনে ঘুরতে বের হওয়া, পরিবার মানেই ভীতু আম্মুর হাত ধরে আব্বুর রোলার কোস্টারে চড়া।
    পরিবার মানে আম্মুকে অফিস ট্যুরে যাওয়ার সময় খুব ভোরে এবং আসার সময় গভীর রাতে নিতে যাওয়া। পরিবার মানেই ভীতু আম্মুকে বুঝিয়ে ক্রিকেট বা ক্যারাটে তে ভর্তি করে দেওয়া। পরিবার মানে পরীক্ষার আগে আব্বুর কম্পিউটার রে প্রশ্ন তৈরী করা এবং আম্মুর পড়ানো। পরিবার মানেই ঈদের টিকিট কাটার জন্য আব্বুর সারারাত স্টেশন এ থাকা, পরিবার মানেই কষ্ট করে ঈদ করতে যাওয়া।
    পরিবারের এই মানেটা ওদের জীবন এ ১৪ এবং ১১ বছর পর্যন্তই পেয়েছে ওরা।
    কিন্তু আমি বিশ্বাস করি ওরা এই মানেটা নিয়েই ওদের বাকীজীবন কাটাতে পারবে, ইনশাআল্লাহ ।

Skip to toolbar