Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture of অসীম রহমান

    অসীম রহমান

    1 year, 2 months ago

    হৃদয়পদ্য

    ____________________________

    ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    আসছে অবিরাম ও মুখ স্মরণে ।
    কান্না শুকিয়ে গালের পাশে দাগ,
    বাতাসে লেগে আছে কী এক অনুরাগ!
    ও নাম মুখে নিয়ে ঘরে কি থাকা যায়?
    ও নাম হাতে নিয়ে মাথায় রাখা যায়।

    ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    অবাক মায়া-ভরা মুখের গড়নে।
    চোখের নিচে কালি গোধুলি আভাময়।
    এবার এই ভাবে জীবন হলো ক্ষয় __
    আবার দেখা হবে কোথায় জেগে উঠে
    কোন্ সে মহাদেশে সে নাম নেবো খুঁটে?

    ঘুড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    আসছে অবিরাম ও মুখ স্মরণে।
    ও নাম কুড়িয়ে মালায় গাঁথবো,
    আবার ডুবে যেয়ে কোথায় জাগবো?
    ও নাম-অঞ্জলি আঁজলে ভ’রে নিয়ে
    সুনীলে ডুবে যাবো কোথায় থেমে গিয়ে?

    ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    যাচ্ছি রেখে চুমু __ ও রাঙা চরণে ।।

    2
    2 Comments
Skip to toolbar