Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture of অসীম রহমান

    অসীম রহমান

    1 year, 1 month ago

    বৈশাখ

    _____________________________________

    ধুলো উড়ছে। পাতা উড়ে
    নামলো হাওয়ায়।
    ধুলো উড়ছে নিচু পথ দিয়ে__
    ধুলো উড়ছে, পাতা উড়ে যায়।

    খাল সরু। নিচু হয়ে
    গিয়ে আছে জল।
    বহুদূরে ট্রেন যাচ্ছে
    ভেসে আসছে রোদে মাঠে __
    লম্বা হুইসল্।

    দুটি মেয়ে হেঁটে আসছে মোড়ে
    ওড়না উড়ছে খাটো জামা লাল।
    খরখরে মাটির রাস্তা,
    খেলনা টমটম, ছোটো দুটি পা__
    শিশুটির লাল মসৃণ গাল।

    উড়ো-ধুলো হাওয়াসহ পাক দ্যায়,
    হাট বেশি দূরে নয়, কাছে।…
    ভ্যানের ওপরে একা__
    লাল একটি ছাতা ফুটে আছে।

    হাওয়া ঘোরে।
    ঘুরে যায় দু-জন পুলিশ,
    খাকি ধুলো উড়ে যাচ্ছে।
    হাওয়ার লাল চোখ__
    পাশের গাছের পাতা রৌদ্রে টলছে…

    নিচু পথ। নিচু ক্ষেত।
    তৃণদল হাঁপাচ্ছে আর
    নিচুস্বরে হাঁটুরেরা
    কথা বলছে :”অতো বেশি ঝড় নয়__
    একটানা কয়েকদিন বৃষ্টি দরকার…”

    3
    5 Comments
    • কালো মেঘ, দমকা হাওয়া, শিলা বৃষ্টি, কালবৈশাখী ঝড় ছাড়া আমার কাছে বৈশাখ, বৈশাখ মনে হয় না। আপনার কবিতায় মোটামুটি সবই উঠে এসেছে। একারনে একেবারে আমার মনের মতন কবিতা মনে হলো। আপনাকে ধন্যবাদ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • আপনাকেও অভিনন্দন জানাচ্ছি। প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

Skip to toolbar