Profile Photo

কবিতা সম্ভারOffline

  • Jannatul-Ferddus
  • Profile picture of কবিতা সম্ভার

    কবিতা সম্ভার

    1 year, 1 month ago

    “শ্রমিকের গান”

    জান্নাতুল ফেরদৌস

    হাতের ঘামে গড়ে উঠে, শহর আর নগর,
    শ্রমিক না হলে থেমে যেতো, জীবনের মহাযাত্রা কর।
    মাটির গভীরে, ইটের ভাঁজে, কারখানার কোলাহলে,
    তাদেরই ঘামে আলো জ্বলে, ভোর হয় নতুন চালে।

    বেলচা, হাতুড়ি, রোদে পুড়ে, ঘামে ভেজা বুক,
    অধিকার চাই, সম্মান চাই, নয় তো শুধু দুঃখ।
    এই মে মাসের প্রথম প্রহর, ইতিহাসে রক্ত লেখা,
    শ্রমিকের ত্যাগেই পথ চলা, ন্যায়ের বীজ বপা।

    চলো তবে গাই আজ সবাই, শ্রমিকের জয়গান,
    সমতায় গড়ে উঠুক, এই বিশ্ব সংসারখান।

    4
    2 Comments
    • চলো তবে গাই আজ সবাই, শ্রমিকের জয়গান,
      সমতায় গড়ে উঠুক, এই বিশ্ব সংসারখান।

    • অপূর্ব লেখনী। শুভ কামনা রইল আপনার জন্য।

Skip to toolbar