-
বেড়া
……………
মানিক বাবু তার বেড়া গল্পে লিখেছেন-“চেড়া বাঁশের বেড়াটাকে মাঝখানে রেখে মাঝে মাঝে এমন একটানা শত্রুতা চলতো দুপাশের দুটি পরিবারের মধ্যে যে সময় সময় মনে হতো কবে বুঝি ও পাশের চালা পুড়িয়ে দেবার ঝোঁক সানলাতে না পেরে এ পাশে নিজের চালাতেই আগুন ধরিয়ে দেয়!”
আবার এক জায়গায় লিখেছেন- “দুপাশেই ছেলেমেয়ে আছে,হাজার বলে তাদের বোঝানোও যায় না যে, বেড়ার ওপাশে যেতে নেই।ছেলেমেয়েরা তাই নিরাপদ থাকে।তবে কুকুড় বেড়ালের রেহাই নেই। এ পাশের বেড়াল ও পাশে হাঁড়ি খেতে গেলে তার রক্ষা থাকে না।” 🤭
হাহাহা এবার আর দুটো লাইন দেখি -” গোবর্ধন ও জনার্দন দুজনে মিলে না বেচলে জমিটা বেচবারও উপায় নেই।কাল দুজনে পরামর্শ করে ঠিক করেছে প্রাণধন চক্রবর্তীকে জমিটা বেঁচে দেবে।”
*গোবর্ধন আর জনার্দন এর বেড়াটাকে রাজনৈতিক সীমা হিসেবে দেখলে আমাদের মত সাধারণ জনগণ এপার ওপাড় নিষিদ্ধ, প্রয়োজন দেখা দিলেও, প্রাণে হাসফাস উঠলেও মুশকিল আমাদেরই। আর প্রয়োজনে এক হওয়া আর বিবাদ করে বেড়া দেওয়া তো গোবর্ধন আর জনার্দন এর কাজ, মাঝে মাঝে বউদের সাপোর্ট দিয়ে ঝগড়াটা জিইয়ে রাখা দায়িত্ব মাঝে জল ঘোলা করে জনগণকে অপেক্ষায় রাখাটা সবার যেন এক্কেরে নৈতিক নৈতিকতা।
আর প্রাণধন তো কিনে নেওয়ার জন্য আছেই বসে।
😃🙏4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
Fahim Morshed
@morshed401
Khayrul-Alam
@khayrul-alam
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021


তা যা বলেছেন…………………মানিক বাবুর বেড়া ফিরে ফিরে আসে। গোবর্ধন আর জনার্দনের বাড়াবাড়িতে জনগনের দফারফা।