Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    1 year ago

    চলার পথে কাজের কারণে অনেকের সাথে মিষ্টি আলাপের কথা আমাদের বলতে হয়। কখনো, কথার বিনিময়ে হাসির সাথে চোখ নাচিয়ে তর্কের সামাল দিতে বলি, হয়ত আপনিই ঠিক। কখনো, সামনের মানুষের ভাললাগার অনুভুতি দিতে বলি, আপনার মাঝে সামর্থ্য আছে আপনিই পারবেন।
    আর দিনের শেষে যখন নিজের সুখের আশ্রয় খুঁজি, তুমি ও তখন অনেক দূরে।
    সারাদিন দিবা স্বপ্নে তোমার আমার সংসারের গল্পকার হই আমি।
    এভাবেই কেটে যায়, একেকটা চিত্রনাট্য অদেখা দুরুত্বের মাঝে। বলা হয়না, কি ভীষণ একাকীত্ব ছিল অনেকের গল্পের ভীড়ে। ব্যস্ততা বুক ফুলিয়ে বলে এটাই নিয়ম। এটাই জীবনের সত্যতা।

    5
    4 Comments
    • এটাই জীবন……………

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar