-
শেষ হয়নি
মুহাঃ হাবিবুর রহমানআমাদের হাতে অফুরন্ত সময় ছিল,
চোখে ছিল একসাগর স্বপ্ন,
অনন্তকাল বেঁচে থাকবার দূরন্ত বাসনা
পুষে রাখা হৃদয়ের মাঠখানি সবুজে শ্যামলে স্নাত হয়ে
অবারিত জীবনের গান অনুরনিত সুরের বেহালা
শেষ হয়নি,
দৃষ্টির মাঝে খুঁজে ফেরা মনের আকুল উচ্ছাস থেমে যায়নি,
কথার মাঝে আশ্বাস ছিল!
একদিন আমাদের সব ইচ্ছে গুলি ফুল হবে পাপড়িরা ডানা মেলবে রৌদ্রে
বাতাসে ঘ্রাণ ছুটবে চারপাশে!
বিশ্বাস করো-
জনামান্তরের গান শুনতে ব্যকুল, হিয়ার মাঝে লুকিয়ে
নিষ্পাপ দৃষ্টি, শুভ সকাল কিংবা বিকেলের শেষ রোদ্দুরে
মহিমান্বিত কন্ঠে ধ্বনিত বসন্ত বন্দনা,
এ নহে শেষ কিছু মিলিয়ে যাওয়া অথবা নেতিয়ে পড়া পুইডগা
জীবন বন্দনা, পুষ্পিত উপাখ্যান, ঝর্নার জল ছুটে চলা
শাব্দিক গতি-শব্দ এবং ফিসফিস কথার কানাকানিতে
জেগে ওঠা ঠোটের নান্দনিক কম্পন,
বুকের খুব কাছ বরাবর বয়ে যাওয়া স্রোত,
সবই বেঁচে থাকার প্রেরনা জোগায়,
এখানের সবুজ, পাতা ঝরার দিন, শালিকের ডাক,
পানকৌড়ির জ্বলজ সঙ্গম, আমাকে মুগ্ধ করে!
চাহি বাঁচিবার তরে একান্ত নিজের মতো!
ক্ষণিকের চরাচরে সকল বিভাভরি মাড়িয়ে
সোনালী সকালের প্রতীক্ষা ছিল-
ডাহুকের ডাক কিংবা মাছরাঙার রঙ
মেহেদী আঁকা হাত, কৃষ্ণচূড়ার রক্তিম আভা
শিমুলের পাপড়ি ওড়া দূরন্ত দূপুর
শুভ্রতায় মোড়ানো নীলাকাশ ছিল
দূরের গাঁ জুড়ে দিগন্ত রেখা, কিছুই শেষ হয়নি!
আমাদের হাজারটা স্বপ্নের মতো জেগে ছিল
আগামী দিন, আগামী পৃথিবী গড়ার,
মানবতা নির্মানে সীমাহীন শ্রমের যোগান ফুরিয়ে যায়নি।
অপলক তাকিয়ে থাকার মুগ্ধতা
নান্দনিক উপমাদিয়ে প্রেয়সীর রুপের গড়ন বর্ননা করার বাসনা
হয়নি নিঃশেষ,
তবে কেন ফিরে যাওয়ার ডাক শুনি?
আনন্ত জীবনের হাত ছানি
তাড়া করে ফেরে দিন-রাত!4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Bogdan Fuller
@bogdanfuller
মো: কাজিমুল ইসলাম
@kajimul
আয়েশা সিমা
@ayesha-sima
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
Nahar moyna
@moyna
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy



অসাধারন লেখনী