Profile Photo

Asif RahmanOffline

  • asifaaron62
  • Profile picture of Asif Rahman

    Asif Rahman

    • 1 year, 5 months ago

    আমি থামি না(২৬)
    — আসিফ রহমান

    তুমি চলে গেলে,
    আরও জ্বলে উঠল হৃদয়ের আগুন—
    তোমার মিথ্যে চোখ,
    তোমার সাজানো কান্না
    আজ আর আমার গলায় বাঁধে না।

    ভাবলে কি আমি ভেঙে পড়েছি?
    ভেবে নিয়েছো, রাত জেগে এখনো
    তোমার নামে প্রার্থনা করি?
    হা হা, ভুল ভেবেছো!

    আমি আর সেই আগের মতো নেই,
    ভেতরের নদী শুকিয়ে গেছে—
    এখন আমি আগুন,
    শুধু পোড়াই না—
    গলে যাওয়া ছাইয়ে ইতিহাস লিখি।

    তুমি বলেছিলে মানুষ বদলায়—
    ঠিক বলেছো!
    আমি বদলেছি,
    ভাঙা গলায় নয়, এখন বজ্র কণ্ঠে বলি—
    “তুমি ছিলে এক বিষাক্ত অধ্যায়,
    আমি আজ সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠা!”

    তুমি ছিলে নকল রঙের উৎসব,
    এক ফাঁকা ঢোলের শব্দ,
    মিথ্যের প্রাসাদে নিজের ছায়াকেও ভুলে গেছো।

    আর আমি?
    আমি এখন দাঁড়িয়ে আছি
    নিজেকে নিয়ে, নিজের আলোয়,
    তুমি যদি ফেরাও—
    তাও আমি ফিরে তাকাবো না।

    2
    1 Comment
    • “তুমি ছিলে এক বিষাক্ত অধ্যায়,
      আমি আজ সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠা!”……………………… চমৎকার

Afraid of death, more afraid of not trying.. Do something today that your future self will thank you for..
Whatever happens, take responsibility

- Asif Rahman

Skip to toolbar