Profile Photo

Anika-RahmanOffline

  • Anika-Rahman
  • Profile picture of Anika-Rahman

    Anika-Rahman

    1 year ago

    প্রায় মধ্যরাত।।
    মেঘের স্তব্ধতার মতো কিছু স্তব্ধতা লেপ্টে আছে মরাটে আলোর মতো। বিষাদ যেন হাঁটু গেড়ে বসে আছে চার দেয়ালের আমার ঘরে। মৃত্যুশয্যায় ভ্যান ঘঘ মনে হয় ঠিকই ধরেছিলেন – “The sadness will last forever.”

    এই শহর, এই রাত, এই নিয়ন নেক্রপলিস – পরিচয় সঙ্কটের ম্যাপে জড়িয়ে বয়ঃসন্ধির বিপন্নতা নিয়ে নির্বাণের পথে ফেলে রেখেছে ট্র্যাজিক সিনেমার বেদনা। মাঝেমধ্যে নিজেকে প্রাচীন গল্পের হারিয়ে যাওয়া কোনো জাহাজের নাবিক বলে ভ্রম হয়। তখন বাস্তবতার থেকে বাস্তবতার অনুপস্থিতিই বেশি প্রাসঙ্গিক মনে হয়।
    নিঝুম নিদ্রার সমুদ্র আমাকে ডাকে।
    আমি ভীষণ ক্লান্ত।

    প্রায় অভ্যস্ত হয়ে যাওয়া অনভ্যাসের মতো এক সম্ভ্রান্ত বিষন্নতা নিয়ে বসে আছি। কেননা আমি জানি এসব বিষন্নতা আসলে একটি শীতল রাত্রির দিকেই ধাবমান, যে রাত্রি আটকে আছে আর্তেমিসের ধনুকের বক্রতায় আর বক্রতায় ঝুলে আছে আমাদের খুব অনিশ্চিত হয়ে যাওয়া ভবিতব্য।

    নষ্ট দেয়াল ঘড়ির পেন্ডুলাম এর মতো স্থির সময়স্রোত এবং তার সমান্তরালে সীমাহীন শূন্যতাঘেরা নৈঃশব্দের মাঝে আমি বিড় বিড় করছি – ‘ Hey, Mr. Tambourine man, play a song for me…..Take me on a trip upon your magic swirling ship.’

    3
    2 Comments
Skip to toolbar