Profile Photo

আকিদ আব্দুল্লাহ খানOffline

  • Akid
  • ভালোবাসার তানপুরা
    আকিদ আব্দুল্লাহ খান

    আমি খুব সহজেই কাউকে ভালোবেসে ফেলি,
    যেই ভালোবাসার তানপুরা বাজিয়েছি যুগ হতে যুগান্তর।
    অজান্তেই কখন যেন
    তোমার মনের গভীরে ঢুকে পড়েছি আমি।

    সে অনাহূত প্রবেশ আমাকে টেনে নিয়েছে
    মৃত্যু-ধূসর এক অন্ধকার পথে,
    যেখানে হেঁটে হেঁটে খুঁজেছি তোমায়
    লোকালয়ের আড়ালে, বিক্ষিপ্ত ভিড়ের মাঝে।

    তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো।
    আমি জানি, তুমি আমাকে কখনোই বুঝবে না।
    তুমি শুধু অবুঝ চোখে দেখেছো আমার ভালোবাসা,
    দূর থেকে ফেলফেল চাহনিতে।
    তাই আমি দাফন করেছি নিজের হৃদয়ে,
    তোমার প্রতি জাগ্রত সেই গভীর অনুভূতিকে।

    তুমি আমাকে না পেয়ে আর্তনাদ করবে,
    আমাকে ফিরে পেতে চাইবে।
    কিন্তু সেই দিনের অপেক্ষা আর ফুরোয়নি,
    বরং ফুরিয়ে এসেছে সময়ের সীমানা।

    আমি নিজের অজান্তেই নিজেকে ছিন্ন-বিচ্ছিন্ন করেছি।
    ধ্বংস করেছি ভেতরে লুকিয়ে থাকা
    বৈশাচিক এক দৈত্য-দানবকে।

    আমি মরি, আবার বেঁচে উঠি
    জীবনের নিয়মে,
    শুধু তোমার স্মৃতির ছায়ায়।

    দুপুর ০৩:১৫
    ২৭-১১-২৪

    3
    3 Comments
Skip to toolbar