Profile Photo

রানা আহাম্মেদ (নীল)Offline

  • Rana-Fiverr
  • _____স্বপ্ন

    স্বপ্নেরা আজকাল মুখ ফিরিয়ে চলে,
    তাদের চোখে নেই আর রঙের নী’রবতা।
    আলো নামে না জানালায়,
    শুধু ছায়ারা বাঁ’চে,
    নিঃশব্দ চিৎ’কারে।

    দিনেরা যেন ভুলে গেছে সকাল হতে,
    রাতেরা ক্লান্ত,
    তবু ঘুমায় না কোনো ভোরে।

    হৃদয়?
    সে তো এখন শুধু
    একটা অচেনা কক্ষ
    যেখানে প্রতিটা স্পন্দন
    অব্য’ক্ত প্রশ্ন হয়ে
    দেয়ালে ধাক্কা খায়।

    ভালোবাসা?
    সে তো কবেই চলে গেছে,
    ফিরে আসার পথটাও মুছে দিয়েছে সময়।

    শুধু আমি…
    একটা অসমাপ্ত বাক্যের মতো
    তোমার নামের শেষে দাঁড়িয়ে আছি,
    শব্দহীন, স্নিগ্ধতাহীন,
    একটা অপূর্ণ কবিতা হয়ে।

    লেখা : রানা আহাম্মেদ (নীল)

    3
    1 Comment
Skip to toolbar