-
আমি সরল আমি সোজা
আমিই আমার শহরের রাজা
আমি প্রচন্ড ধনী
আমি নিষ্পেষিত করে যেতে পারি
অনায়াসে গরিব কে!
আমি মাড়িয়ে হেঁটে যেতে পারি
গরীবের দেহ পৃষ্ঠে।
আমি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতীক
আমি এক চেতনা।
আমি সাহায্যের সর্বদা প্রস্তুত হাত।
আমি জাগ্রত আমি নির্বাক এক অভিশাপ!
হয়ে দংশীতে থাকি ন্যায়ের চৌকাঠ!যতক্ষণ অবধি
ন্যায় মাথা চাড়া দিয়ে না দাঁড়ায়
ততক্ষণ ধরে নাছোর বান্দার মতো
তাড়িয়ে নিয়ে যাবো আমি
অন্যায়ের খাচাকে।
ঠিক ধূমকেতুর মতো বিরক্তিকর শব্দ
উৎপাটন করতে করতে।
পরপর করে যেভাবে মেঘ ভাঙ্গে।
ঠিক ওইভাবে আমি হুমকি হয়ে দেখা
দেবো আমি অন্যায়ের অবতারের দুয়ারে।
দেখা দেবো সাক্ষাৎ এক শয়তানের বেশে।
যেনো উৎকণ্ঠার কারণ হয়ে থাকতে পারি আমি আমৃত্যু ওই ন্যায়ের চৌকাঠে!..আমি বিদ্রোহী আমি অগ্নি আমি তুফান
আমি ভালোবাসা আমি কোমলতার প্রতীক
আমি বিরহের গায়ক। আমি কবি।
আমি প্রতিদিন মরি লক্ষ্য কোটিবার
কিন্তু প্রতিটা দিন আমি বাঁচি একবারই
কিন্তু শুধুই প্রতিটা দিনেরই জন্য।
একদিনেরই জীবন আমার।
সুস্থ্য থাকার প্ল্যান প্রোগ্রাম এত্ত আয়োজন
সবই ওই মাত্র একটা দিনেরই জন্য।
প্রতিদিন প্রতিদিনের জন্য বাঁচা।
হ্যাঁ এক মহাসংগ্রাম স্বয়ং নিজেরই বিরুদ্ধে।
এ এক মহাপ্রলয়।
এ এক মহাবিপ্লব।
পরিবর্তনের হাওয়া বইছে মৃদুমন্দ।
খুশিতে গাইছে পাখিরা
এই কৃত্রিম শহরে পাখির বড্ড অভাব।
কুহু কিংবা কিইইইই করার মতো পাখিই নেই!
আছে শুধু কিচির মিচির শব্দ করার চড়ুই
অন্তত সেই চড়ুইয়ের কিচির মিচির ও নেই!
নিঃশব্দ এই ধরণী জুড়ে শুধুই
বিদ্রোহের সুর।
পরিবর্তনের সুর।
নতুনের জোয়ারে ভেসে যায় সময়!
আমি বিদ্রোহী সৈনিক ও
রণক্লান্ত হয়ে সমাহিত হতে চাই প্রকৃতিরই মাঝে!
একটু খানি ঠাই নিতে চাই আমি তোমারই কোলে।
দীর্ঘশ্বাস ফেলে ফেলে একটু শান্তি করে ঘুমোতে চাই আমি।
সবাই ব্যস্ত থাক পরিবর্তনের ছোঁয়ায়
আর আমি একটু কাঙালের মতন
আদর আর ভালবাসা নেই তোমার থেকে!অচেনা আমি তুমিহীনা
আমারই শহরে1 Comment
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........
বিদ্রোহী আমি

Mahbub Setu
Executive Chef
হাই বন্ধুরা,
প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

বাহ!! লাইনে লাইনে শক্তির বহিঃপ্রকাশ। সাবলীল ছন্দ আর সরল শব্দের ব্যবহার। এককথায় অনবদ্য