Profile Photo

রানা আহাম্মেদ (নীল)Offline

  • Rana-Fiverr
  • নিজের হাতে যত্ন করে গড়া ছিল এক টুকরো ভালোবাসার স্বর্গ ,
    প্রতিটা গাছে ছিলো স্মৃতির জল, আর প্রেমের আলো।
    কিন্তু যত্নে গড়া বাগানও একদিন
    নষ্ট ফুলে ভরে ওঠে—
    যা সুগন্ধির বদলে আত্মঘাতী বিষে পরিণত হয়।

    তখন ভুল হয় না গাছেদের,
    ভুল হয় না মৌমাছিদেরও—
    ভুল হয় বাগানের মালির,
    যে ভালোবাসায় অন্ধ হয়ে
    বুঝতে পারে না, কিছু ফুল জন্ম নেয়
    শুধু বিষ ছড়ানোর জন্য!

    আর তাই, যেদিন ফুলগুলো
    সৌন্দর্যের বদলে যন্ত্রণা হয়ে দাঁড়ায়—
    সেদিন ভালবাসার হাতেই
    নেমে আসে ধ্বংসের কাঁচি।

    কারণ প্রতিটি বাগান
    সাজানোর মতোই, ভাঙাও একধরনের শিল্প—
    যেখানে প্রেম নয়,
    প্রয়োজন হয় সাহসের।

    লেখা : রানা আহাম্মেদ (নীল)

    3
    3 Comments
Skip to toolbar