-
____নামহীন ভালোবাসা
ভুলে যাও, মুছে দাও তব হৃদয় থেকে
তোমার আমার ভালোবাসার ইতিহাস-
ঠিক যেন বৃষ্টির ভেজা খাতা থেকে
গান মুছে যায়; কেবল কালি থাকে না আশ।আমরা ছিলাম না কোনো কবিতার পঙক্তি,
ছিলাম দু’টি সময়ের অসম শব্দ,
যা মিলেনি কখনো ছন্দে,
কেবল ঠোকাঠুকিতে জমেছে অভিমান-নিঃশব্দ।মুছে দাও সেই প্রথম হাত ধরা দুপুর,
যেখানে পাখির ডানায় ভর করে এসেছিল
ভুল বুঝে ফেলা এক চুমু-
মুছে দাও, যেন ছিলো না কখনো এমন কিছুই সত্য।ভুলে যাও সেই রাত, যখন কুয়াশা ভিজেছিল তোমার চুল,
আর আমি ভাবতাম, তুমি চাঁদের থেকে অপার!
সেই ভ্রমটুকু মুছে দাও,
কারণ ভালোবাসা যদি ভ্রম হয়-
তবে তা আর ভালোবাসা নয়,
শুধুই এক ধরনের আত্মপ্রবঞ্চনা।এখন,
তুমি কোনোদিন আমার চোখে ছিলে না,
তুমি ছিলে আমার ভেতরের এক শূন্যতা,
যাকে আমি মানুষ ভেবে বেঁধে রেখেছিলাম স্বপ্নে।ভুলে যাও, মুছে দাও সব-
কারণ আমি আজ আমার হৃদয়ের দেয়ালে
তোমার নামটাও লিখি না আর।লেখা : রানা আহাম্মেদ (নীল)
4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
জহিরুল কায়সার তালুকদার
@zohirul-kayser-talukder
Abul Hasan Tuhen
@abulhasantuhen
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Jubak Anarjo
@abu-haanif
Jubak Anarjo
@abu-haanif
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithvi-Sarker
@prithvi-sarker


ভুলে যাওয়া, কিংবা স্মৃতি মুছে ফেলা কি আদৌ সম্ভব? নাম লিখি না বলেও তো কবিতা লেখা হয়ে গিয়েছে? হৃদয়ে একবার যার ঠাই হয়, তাকে আর মুছে ফেলা যায় না।