-
রৌদ্রবিধুর সারসের ডানায় আঁধার লেপ্টে গেলে গোধূলির লালের আভায় সন্ধ্যার অর্চিরেখা ধরে রাত নামে পুরো তল্লাট জুড়ে। রাতজাগা ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে ফাঁসিকাষ্ঠে দণ্ডপ্রাপ্ত আসামীর মৃতদেহের মতো ঝুলে থাকে ঝিমিয়ে পড়া শহর।
.
করোটির সাইনাসের পরিধি বরাবর ঘুর্ণায়মান কেন্দ্রবিমুখী অনুভূতিগুলো ক্রমশই গভীর হয়ে নেমে আসে। কালের ফাঁক গলে বয়ে যাওয়া বিস্মৃতির নদীটা গড়িয়ে পড়ে রূঢ় বর্তমানে। চরম উৎকণ্ঠায় একটা উপমাহীন অবয়ব জেগে থাকে।স্নায়ুতন্ত্রের ভেতর অদৃশ্য বায়নোকুলারে কিছু দৃশ্য ক্রমশ ভেসে উঠছে।
.
দূরের গ্রাম, একটা নরম বিকেল, ছেলেবেলামি, ঘুড়ি উড়ানোর মাঠ, হলুদ পাখি কিংবা অপরাজিতা। এরকম একটা দৃশ্যের ভেতর ঘুমিয়ে থাকতে ইচ্ছা হয়। গতরাতে আমি ঘুমের ভেতর আটকা পড়ে গিয়েছিলাম। এমন হয় মাঝে মাঝে। ঘুম ভেঙে গেলেও উঠতে পারি না। কেমন একটা অস্বস্তি হয়।
.
ইদানিং প্রায়ই একটা জলভর্তি কুয়ো দেখি। কুয়োর নিচে আকাশ, উপরে আমি। প্রবল ইচ্ছায়, প্রবল কৌতূহলে কুয়োয় ঝাঁপ দেই। চলে যাই পৃথিবীর গভীরে। কুয়োর নিচের আকাশে। আর এভাবেই পেয়ে যাই পৃথিবী থেকে আকাশে আসার এক অনাবিষ্কৃত পথ। আমার মহাশূন্য ভ্রমণ।
.
তারপর ঢের সময় গড়িয়ে গেল।
‘কিছু একটা’, ‘কিছু অন্তত’ র প্রতীক্ষাগুলো উড়ে গেলো কসমিক ডাস্ট হয়ে। কেবল একটা নীহারিকার মতো দুঃখ কিংবা সুপারনোভার মতো বিষাদ লটকে রইল ফ্লোরোসেন্ট আলোর তেইশ ওয়াট উষ্ণতায়।। ইউটোপিয়া। চার – নয় – বাইশ।
4 Comments
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Drako Shajib
@drako
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
আজীমি
@azeemi
Shoriful Shoron
@shoriful-shoron
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd
নুসরাত জাহান অর্পি
@nusratorpi632


‘কিছু একটা’, ‘কিছু অন্তত’ র প্রতীক্ষাগুলো উড়ে গেলো কসমিক ডাস্ট হয়ে। কেবল একটা নীহারিকার মতো দুঃখ কিংবা সুপারনোভার মতো বিষাদ লটকে রইল ফ্লোরোসেন্ট আলোর তেইশ ওয়াট উষ্ণতায়।…………………….চমৎকার