Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • পরিবর্তন চিরকালই সত্য,
    “সত্য” অপরিবর্তনযোগ্য ।
    সত্য সদা একাই থাকে,
    মিথ্যার প্রয়োজন ঐক্য।
    শ্রুতি যতটা সত্য হয়,
    তার চেয়ে বেশি সত্য দৃশ্য।
    দৃশ্যমান যা মঞ্চস্থ হয়
    তা অদৃশ্য সত্যের শিষ্য।
    বিচার থেকে পালায় অসত্য,
    গড়ায় ভাষা, ছড়ায় রোষ,
    সত্য যতই মুছে ফেলা হোক,
    স্বাধীনতা সত্যেরই সাহস।
    অসত্য বাঁচে পরতান্ত্রিক সম্মানে,
    কলরবে স্বীকৃত করে বিজয়,
    সত্য বাঁচে শূন্যতার মাঝে
    নবীন আবিষ্কারকের অপেক্ষায়।

    4
    3 Comments
Skip to toolbar