-
রাত ভর অঝোরে কাঁদলো আকাশ
ঝুউউউম শব্দে বৃষ্টিতে ভিজলো গ্রামের বাড়ির রান্না ঘরের টিনের চাল, শহরের ফুটপাতে ভিজলো এতিম শিশু কাওছার, ভিজেছে রান্নার কাজ করে বাসায় ফিরতে থাকা বেগম আখতার। রাতে ছাদে দাঁড়িয়ে দু’হাত মেলে ভিজলো সদ্য নিজেকে ব্যর্থ মনে করা যুবক।
জানলা খুলে বৃষ্টি দেখে গান লিখলো গীতিকার,
বৃষ্টির ছন্দের সাথে কাহারবা তাল যুক্ত করে গান গাইলো শিল্পী, বৃষ্টিতে ভিজার বায়না করছে বাসায় থাকা সবচে ছোট পিচ্ছিটা।রাতভর ভিজেছে বাড়ির পুকুরে পড়ে থাকা অজ্ঞাত লাশ, সারাটা রাত বৃষ্টির ঝুম শব্দের ভেতরেই নিশ্চুপ রাত কাটিয়েছে সিএনজিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়া ট্রাকের ড্রাইভার।
বৃষ্টি থামে, জীবন আবার কর্মচঞ্চলতা শুরু হয়।
কী দরকার বৃষ্টি থামার? থেমে গেলে জিজ্ঞেস করি “পাতাঝরা বৃষ্টি বলো কেন এনেছো”?
বৃষ্টি / তাওহীদ সুফিয়ান
4 Comments-
“বৃষ্টি” কবিতায় তাওহীদ সুফিয়ান বৃষ্টির ভেতর মানবজীবনের নানান স্তরকে একসঙ্গে ফুটিয়ে তুলেছেন। এখানে আছে বেদনা, সংগ্রাম, মৃত্যু, আবার আছে সঙ্গীত, আনন্দ আর প্রশ্ন। সামগ্রিকভাবে এটি এক চিত্রময়, মানবিক ও চিন্তাশীল কবিতা, যদিও আবেগের ধারায় কিছুটা ছড়িয়ে পড়েছে।
👉 এই কবিতাকে বলা যায়—
একই ছাতার নিচে ভিন্ন জীবনের গল্প।
Friends
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
shahriar-shafi
@shahriar-shafi
Showrav Ghosh
@showravghosh
Nikita-Mukherjee
@nikita-mukherjee
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
হৈমন্তীকা
@munny
Jannatun Nur
@jannatun-nur
Uzzal-Mohammad
@uzzal-mohammad



ধোয়া ওঠা এক কাপ চা হাতে বৃষ্টির আবহ সংগীতের সাথে দারুন সংগত দিলেন আপনি।