Profile Photo

রানা আহাম্মেদ (নীল)Offline

  • Rana-Fiverr
  • ভেবে দেখেছেন কখনো-
    ————————————
    মানুষ আসলে একাই জন্মায়, একাই ম/রে।
    এই মধ্যবর্তী সময়টা, যেটাকে আমরা জীবন বলি,
    সেখানে কারও ছায়া হয়তো পড়ে পাশে,
    কিন্তু হৃদয়ের গ’হীনে-
    কেউ কি কখনো সত্যিই পৌঁছাতে পারে?

    আমরা হাসি, ভালোবাসি, গল্প করি,
    তবু প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে থাকে এক অভেদ্য দেয়াল। কেউ কারো নয়-এটা শুধু অভিজ্ঞতা নয়,
    এ এক চি’রন্তন সত্য।

    বন্ধু বলে যাদের ডাকি, তারা সময়ের সাথে বদলে যায়,
    ভালোবাসা?
    সেটাও শর্তসাপেক্ষ লেনদেন।
    র’ক্তের সম্পর্কও আজ আ’ত্মার কাছাকাছি নয়।
    সবাই ব্যস্ত নিজেকে নিয়েই-তোমার বেদনায় কারো ঘুম ভাঙে না।

    এ’কাকীত্ব আর নিঃসঙ্গতা আলাদা-
    একাকীত্ব সঙ্গের অভাব, নিঃসঙ্গ’তা অনুভবের;
    আর আমরা প্রতিদিন,
    সকলের মাঝেও নিঃসঙ্গ হয়ে পড়ি-অচেনা কুয়াশার মতো।

    আমি মাঝে মাঝে ভাবি,
    হয়তো মৃত্যুই একমাত্র সৎ সঙ্গী-
    যে প্রতারণা করে না, অপেক্ষা করে নিঃশব্দে।
    তাকে ভয় পাই না আর, বরং কৃতজ্ঞ…
    কারণ সে অন্তত ভান করে না আপনজন হওয়ার।

    লেখা : রানা আহম্মেদ (নীল)

    2
    3 Comments
Skip to toolbar