Profile Photo

রানা আহাম্মেদ (নীল)Offline

  • Rana-Fiverr
  • অপূর্ণতা_____

    তুমি ভাবো শুধু তোমার জীবনেই অপূর্ণতা?
    তাহলে শুনো
    এই পৃথিবীতে প্রতিটা মানুষই যেন একটা অসমাপ্ত কবিতা,
    যার শেষ লাইনে হয়তো লেখা থাকে।

    কারো মা নেই,
    কারো ঘুম নেই,
    কারো মন ভেঙে গেছে,
    আবার কারো স্বপ্নটাই ছিল ভাঙা আয়নার মতো
    দেখা যায়, ধরা যায় না।

    তবু সবাই বাঁচে…
    বাঁচে ভালো থাকার অভিনয়ে,
    বাঁচে একটা শেষ ভালোবাসার অপেক্ষায়,
    বাঁচে যেন অপূর্ণতার বুকেই পূর্ণতার হৃ’ৎপিণ্ড খোঁজে কেউ।

    তাই নিজের দুঃ’খকে দুনিয়ার সবচেয়ে বড় দুঃখ ভেবে কেঁদো না কারণ, কারো চোখে জল নেই বলেই, তার বুকটা শুষ্ক নয়। সে হয়তো এমন এক য’ন্ত্রণা বয়ে বেড়াচ্ছে
    যেটার নাম রাখার মতো শব্দই পৃথিবীর কোনো অভিধানে নেই।

    লেখা : রানা আহম্মেদ (নীল)

    2
    3 Comments
Skip to toolbar