-
কালবৈশাখী ঝড় দেখেছো কখনও?
ঝড়ের তাণ্ডবে সবকিছু উল্টোপাল্টা হয়ে যেতে দেখেছো কখনও?
ঝড়ো বাতাসে নুইয়ে পরা সুপারি গাছ
যেনো মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করছে এই ধরিত্রী কে।
ঠিক যেন আদর করছে, আকাশ সমান উঁচু এক পর্বত
এই ধরনের মৃত্তিকাকে।
ঠিক ঘরের মতোই এলে তুমি।
লন্ডভন্ড হয়ে থাকা জীবনটা সাজিয়ে গুছিয়ে দিলে!
এ যেন আকস্মিক এক ধাক্কা।
যে ধাক্কায় তাল হারিয়ে ফেলা আমি।
ঠিক যেন …
নিজেই নিজের ঠিকানা ভুলে গিয়েছি এমন একটা অনুভূতি।
আর সেই অনুভূতিগুলোই প্রতি মুহূর্তেই জানান দিচ্ছে
সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি আমি।
কি যেনো নেই কি যেনো নেই
অন্তরটা ফাঁকা ফাঁকা লাগছে।
যেনো আমার জীবনের সবথেকে অমুল্য সম্পদ
আমারই ভালো লাগা
আমারই ভালো বাসা।
অনেক যুদ্ধ বিগ্রহ করে অর্জিত সেই সম্পদটা কেনো জানি না
মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে।
আমি যে সইতে পারছিনা
কাউকে বলতেও পারছিনা।
মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়েই মারা যাবো।
কিন্তু আবার মরে যাওয়া ও চলবেনা।
বাঁচতে হবে রে কলিজা বাঁচতেই হবে।
যে কোনো কিছুর মূল্যেই হোক না কেনো।
আমাদের কে আমাদেরই জন্য বাঁচতেই হবে।
ওই কালবৈশাখী ঝড়ের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেই
বেঁচে থাকতে হবে।
এই আমাদের বেঁচে থাকবার মূল মন্ত্র।
বিদ্রোহী যদি আমি হতে পারি।
তুমি পা5বে না আমাকে শুধু সঙ্গ দিয়ে সহায়তা করতে!
আমার বিশ্বাস।
আমার জীবনের শেষ নিঃশ্বাস টাও আমি তোমারই
কোলে মাথা রেখে ত্যাগ করতে চাই।
এবং আমি পা পারবো।
যদি শুধু তুমি থাকো আমার পাশে।
পারবেনা বিদ্রোহী হতে!!!
আমি জানতে চাই
আমি বুঝতে চামী যুদ্ধ জয় করে করে
তোমার জন্য তৈরি করা
আমার ওই চারু মহলের সম্রাজ্ঞী হবে শুধুই তুমি।
আর আমি হবো বিদ্রোহী একাকি এক সম্রাট।।অচেনা আমি
তোমায় নিয়ে আমারই শহরে1 Comment
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........
বিদ্রোহী আমি

Mahbub Setu
Executive Chef
হাই বন্ধুরা,
প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

ওই কালবৈশাখী ঝড়ের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেই
বেঁচে থাকতে হবে।
এই আমাদের বেঁচে থাকবার মূল মন্ত্র।…………… চমৎকার বলেছেন