Profile Photo

এড: সাজেদুল হক টুটুলOffline

  • sazedul
  • তটিনী’র কান্না
    —এড. সাজেদুল হক টুটুল

    কি কথা কইবার চায় নদী
    কি কথা কইবার চায় বুড়িগঙ্গার কালাপানি

    একদিন এ নদীর বুকে ছিল যৌবনের ঢল
    ছিল জোয়ার-ভাটার তামাশা
    ভরা পূর্ণিমায় ছলাৎ ছলাৎ শব্দে
    ঢেউ ঝাপটাত, নবাব মহলের আঙ্গিনায়।

    গঙ্গা-কীর্তনখোলার স্রোত ধারায়
    এ নদীর ছিল ঐতিহ্যের বাহার
    টেমসের তীরে লন্ডন
    সেইনের তীরে পেরিস
    জলে মগ্ন বুড়িগঙ্গার তীরে ঢাকা
    আহারে ! সৌন্দর্য ভেনিসের অধিক

    যদি তোমাগোরে জিগায়
    বুড়ি গঙ্গার যৌবনকে কারা করলো খানখান
    কারা রোধিল তার কলকল ধ্বনী
    কারা কারিয়া নিবার চায় তার প্রাণ।

    পর্তুগীজ,ওলন্দাজ, বেনিয়া বনিক
    নিত্য বাণিজ্যের লক্ষলক্ষ পারাপার
    অতলে তার বাসা বাঁধিয়াছে আজ
    মাইক্রো, ম্যাক্রো
    বাঙালি বণিকের বর্জ্যের পাহাড়।

    বিনিময়ের মিলনে আজি মিনতি আমার
    ফিরিয়া দিবার পারো কি তোমরা
    এ নদীর যৌবনের বাহার।

    4
    2 Comments
Skip to toolbar