Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • আকাশের বিশালতার তলে বসে
    নিশ্ছিদ্র কালোমেঘ চোখে পড়েনা।
    কাফনের দোকানী মৃতের অপেক্ষা করে
    জীবিত স্বজনদের মনে রাখে না।

    জলাভাবে পত্রশূন্য হয় মৌন বিটপ
    কন্টকিত কান্ড আর ফুল ফোটায় না।
    সর্বনাশেও ঠায় দাঁড়িয়ে থাকে বলে
    পৌষমাস তার উপবাস দেখে না ।

    যখন অববাহিকা শুকায় চিরতরে,
    বধির মাটি খুড়ে জলধারা আসে না।
    ডিমের খোসায় যে ঘর সাজাতে শেখে,
    অশ্রুশূন্যতায় তার বালিশ ভেজে না।

    মনের নগ্নতা থেকে পালিয়ে বেড়াতে
    সমবেত মগ্নতার বিরতি হয়না।
    বৃষ্টিহীন সত্যতা ঢাকার তাড়নায়,
    পোষাকি প্রদর্শন সমাপ্ত হয় না।

    গুহার পঙ্কিল পথে যে হাত ছেড়ে যায় ,
    আঁধারে হাতড়ে তা আর পাওয়া যায় না,
    অভয়ের হাত যদি অবরোধ দেখায়
    কে আর বলে, এমন হবার কথা ছিল না।

    6
    1 Comment
Skip to toolbar