Profile Photo

আর্যOffline

  • Arjo
  • Profile picture of আর্য

    আর্য

    9 months, 4 weeks ago

    কবিতার শাসন
    ——————
    ওহ্ ওরা!
    তাদের জন্য দরকার,
    খুব করে দরকার
    একনায়ক দরবার।
    কঠোর হুশিয়ারী,
    কঠোর শাসন,
    নইলে তারা বিশৃঙ্খল,
    অত্যাচারী।
    তাদের জন্য দরকার
    খুব করে দরকার
    কারণ তারা কবিতা তো শুনেনি।
    তারা কবিতাও পড়ে নাকো!
    প্রেম কি করে আসিবে তাদের?
    মায়া কি? জানিবে কি?
    বৈচিত্র্য মানবীয়তা কত!
    যত কবিতা শত।
    হা দরকার,
    খুব করে দরকার।
    একনায়ক, কঠোর শাসন,
    শক্ত লাঠির বারি
    কেন তারা কবিতা মানে নি?

    4
    4 Comments
Skip to toolbar