Profile Photo

রানা আহাম্মেদ (নীল)Offline

  • Rana-Fiverr
  • মিথ্যা_____

    তোমার ছুড়ে দেওয়া সেই মি’থ্যা অপ’বাদ
    আজও কানে বাজে, যেন ভাঙা সুরে কান্না।
    আমি দো’ষী ছিলাম না এই সত্যে,
    প্রমাণ নেই, কারণ সত্য কখনও সনদ চায় না।

    তুমি বিশ্বাস করেছো গু’জবের দলিল,
    ভালোবাসার দিনগুলো রেখে গেলে অ’বহেলার ফেলে। আমি হারিয়েছি শুধু তোমাকে নয়,
    নিজেকে, স’ম্মানকে, অ’স্তিত্বকে একসাথে।

    আজ নিঃ’স্ব আমি, কিন্তু শূন্য নয়
    আমার নীরবতা গড়ে তুলেছে এক অদৃশ্য ব্য’থার প্রাচীর। তাতে তোমার নাম লেখা নেই,
    তবু প্রতিটি ইট চেনে তোমার ছায়া।

    তুমি বলেছিলে— তুমি মি’থ্যে!
    আমি চুপ থেকেছিলাম, কারণ সত্যের গলা নেই,
    তবু তার পায়ে শে’কল পড়ে না।
    আজ আমি নিঃস্ব, কি’ন্তু বেঁ’চে আছি—
    কারণ আমার বুকের ভেতর এখনও এক অসমাপ্ত সত্যের আ’গুন জ্ব’লে।

    লেখক : রানা আহাম্মেদ (নীল)

    2
    2 Comments
Skip to toolbar