-
কৈলাঘরের অমনিবাস
(আমার জন্ম ভূমি কসবার আদি নাম)—– এডভোকেট সাজেদুল হক টুটুল—
সুবে বাংলার শাহী আলমপনা
হোসেন আলাউদ্দিন শাহ
কৈলাঘরের শাহী দূর্গে জন্ম আমার
জনাব, ঐখানেই আমার শৈশবের কান্না।
জোনাক পোকার আলোর পাহাড়ে
ঐ যে সবুজ প্রান্তর
পূর্ব বাংলার প্রবেশদ্ধার
রৌশনাবাদ স্টেট
নূরনগর পরগনা
ইতিহাস বলে-
ইতিহাসের এ পথেই আমার হাঁটাচলা।
মনের ভাঁজে যুদ্ধ চলে
পাঠাও সৈন্য সামন্ত
রণাঙ্গনে বাজে রণতূর্য
চলে গজারোহী, অশ্বারোহী
বাজাও ডংঙ্কা, চালাও তীর, তলোয়ার
এ ছিলো তখন মানিক রাজার
রাজ্যের সমাচার।
কমলাসাগর, কল্যাণ সাগরের বুকে
নাচিছে যে নিত্য লহুরি
তার প্রাচীন পৌরানিকত্বা
আমি আজ কতটুকুই বা জানি।
রেডক্লিফের কলম হলো একধা শাণিত ক্ষুরধার
ভারত মাতার আঁচল কাটিল
রানী মাতার সাথে হয়ে একাকার।
আমার গহীনে বহে চলে
বিজনা, তিতাস, সালদা, গোমতীর জলধারা
তারও আগে বুকে চাপা দিয়ে এসেছি আমি
কালিদাহ সাগরের চলার রূপরেখা।
৭১ সমরে জ্বলে উঠে যখন এ বীরভূমি
কুল্লাপাথর, লক্ষিপুর
হয়ে উঠলো বীরদের বীরত্বের বদ্ধ ভূমি।
স্বধিীনকালীন, স্বাধীনতাত্তোর
এ শহরে যিনি ছিলেন আলোর ফেরিওয়ালা
আদিবাস এ ভূমির দেয়ালে পাবে
সিরাজুল হক সাহেবের নাম লিখা।
সৌর্য, র্বীয মাথায় নিয়ে
এ শহর দিচ্ছে নিত্য পথ পারি
আধুনিক এ শহরের রুপকার
মন্ত্রী আনিসুল হক’কে মানি।
মানচিত্রে আকাঁ ছোট শহর
এ হলো আমার জন্মভূমি
আমার ইতিহাস আমি এটুকুই জানি।
দিনমান পৃথিবীর পথে যে পথেই হাটি
নিঃশ্বাস শেষে বিজঁনার জলে শবদেহ ধুঁয়ে
কালিদাহ সাগরের বালুচরে
নিঃশব্দে নিজেকে লুকিয়ে রাখি।
———সমাপ্ত——–
2 Comments
Friends
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
তুষার মাহিন
@tusharmahin26
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
হুসাইন বিন আব্দুল কাদের
@hossain37
টেপির মা
@mpj90090laoia-com
Zubayeda
@vww28309toaik-com
Avik_kazi
@rlw81159toaik-com
Keya Islam
@keyamoni6970


কবিতাটা শুধু একটি জায়গাকে বর্ণনা করেনি; বরং একটা সমগ্র ভূখণ্ডের আত্মাকে তুলে ধরেছে।