-
অদৃষ্ট নাটকী
———————
পর্ব-১.১
তড়িঘড়ি করে ফোন টা বের করে নাম্বার ডায়াল করলো দেবা। এন্ড্রোয়েড এর কী প্যাড ছোট হওয়ায়, ৪ এর বদলে ৫ চাপা পরে যায়। কল চলে গেল বহুদূর এক শহরে যা জানা নাই দেবার।
হ্যালো, মা।
হ্যালো।
কেমন আছো?
ভালো।
এই একটা ঘটনা বড়ই নাটকীয়ভাবে ঘটে গেল। কি এক রহস্য হয়তো সৃষ্টিকর্তা এর পিছনে লুকিয়ে রেখে ছিলেন, সেই সাথে নতুন করে ভাগ্যও লিখলেন সেই রং নাম্বারের দুজন মানুষের কপালে।
গলার স্বর আলাদা লাগায় দেবা জিজ্ঞেস করলো,
মা তোমার গলা এমন শুনাচ্ছে কেন? স্বর্দি লাগছে নাকি?
অপর পারে এক অভাগীর বুককে হাহাকার এসে সমুদ্র সমান বেদনায় গ্রাস করলো। হায়! সৃষ্টিকর্তা একি পরিহাস তোমার। কতদিন শত চেষ্টা করেও কোন সন্তানের মুখ না দেখা এক বেদনাহত নারীর সঙ্গে একি উপহাস! রং নাম্বার হতেই পারে। তাই বলে রং নাম্বার থেকে মা শুনতে হবে? শত চেষ্টা করেও চোখের জল আটকাতে পারলো না রমা।
চুপ থাকতে শুনে, দেবা কয়েকবার হ্যালো হ্যালো বলে ফোনটা কেটে দিলো।
দেবা ভাবছে, এটা কি হলো? আবার ফোন দিলো।
এবার নাম্বার ডায়াল করলো, রিং হচ্ছে কিন্তু কেউ উঠাচ্ছে না। আবার দিলো, এবারও তাই।শেষবারের মত কল করতে গিয়ে কল হিস্টোরিতে ঢুকলো আনমনে। খেয়াল করলো দুটো নাম্বার এ কল করেছে। এবার স্পট চোখো পড়লো আগে ডায়াল করা রং নাম্বারটা।
তার ফোনের চার্জ শেষ হওয়ায়, সে তার সাথে একই সঙ্গে কাজ করা পুবাল এর ফোন টা নিয়েছিলো। পরপর কয়েকবার ফোন না ধরায়, পুবাল কে ফোনটা দিয়ে বললো, ফোন আসলে বলিস আমাকে। বাড়িতে ব্যস্ত নাকি। ফোন ধরলো না।
এইখানে পাঠক কে বলে রাখি, মানুষের আত্মার একটা সমন্ধ আছে।এটা আপনারাও হয়তো খেয়াল করে থাকবেন। আমি যদি কারো কথা ভাবি তখন তার কল চলে আসে বা মানুষটাই সামনেই চলে আসে। আবার এমনও হয় হঠাত কারো জন্য মন কেমন করে উঠে,তখনই আপনি, আমি তার সাথে যোগাযোগ করি, তখন দেখা যায় যে সে হয়তো কোন বিপদে আছে। এ এক মহাজাগতিক সমন্ধ। ঠিক এই কারণেই দেবা তার মা কে কল করেছিলো। তার মা একাই থাকে বাড়িতে। তার কাকা কাকিমা এবং ঠাঁকুরদিও আছে, তবে তারা পৃথক অন্ন।4 Comments
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
Fahim Morshed
@morshed401
Khayrul-Alam
@khayrul-alam
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021


গল্পটি বেশ সিনেম্যাটিকভাবে এগিয়েছে। ভুল নাম্বার → অপর প্রান্তে নিঃসন্তান এক মায়ের হাহাকার → দেবার অজান্তে নতুন এক আবেগের সেতুবন্ধ—এই প্রবাহটা পাঠককে টেনে নেয়।