Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    8 months ago

    উঠুক ঝড়
    – মতিউর রহমান মিজান

    হৃদয় মাঝে উঠুক ঝড়,
    ঝড় উঠুক আজ মনের মাঝে,
    সকাল বিকাল কিংবা সাঁঝে,
    কম্পিত হোক বুক-পাঁজর।

    হঠাৎ কিছু বৃষ্টি নামুক,
    মেঘলা চোখের আকাশ থেকে;
    শীতের পূর্ব আভাস থেকে
    ঠাণ্ডা-শীতল পরশ লাগুক।

    মনের গহীন ভেতর থেকে
    ডুকরে কাঁদার শব্দ হোক,
    সকল ব্যথা জব্দ হোক,
    সব না পাওয়ার অতীত থেকে।

    দিনের শেষে থামুক ঝড়,
    ভুলিয়ে দিক আপন-পর।

    সকল ব্যথা বিনাশ করে,
    সারাদিনের ঝড়ের শেষে,
    নরম ঠোঁটে মিস্টি হেসে,
    শান্তি নামুক হৃদয় জুড়ে।

    – লেখা: 10:50 a.m., 01.10.2025

    4
    4 Comments
    • “সারাদিনের ঝড়ের শেষে, / নরম ঠোঁটে মিস্টি হেসে, / শান্তি নামুক হৃদয় জুড়ে।”………সমস্ত যন্ত্রণা দূর হওয়ার পর যে হাসিটি আসে, তা কৃত্রিম নয়, বরং গভীর শান্তি ও স্বস্তির প্রতীক।

    • সুন্দর

Skip to toolbar