Profile Photo

Nibras OmarOffline

  • NibrasOmar
  • Profile picture of Nibras Omar

    Nibras Omar

    4 years, 11 months ago

    মিলেমিশে একাকার হয়ে বাঁচতে চাই মানুষ। সংঘবদ্ধ সমাজই মানুষের বেঁচে থাকার প্রেরণা। মায়া-মহাব্বত-ভালোবাসা এই বন্ধনের প্রাণ।

    তবুও কিছু অবুঝ আছে, ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না’ টাইপের মানুষ। ইঞ্চি মাটির ঝগড়া নিয়েই মোকদ্দমায় জড়ায়, অল্প রাগে তালাক হাঁকায়, ক্ষমতার অপব্যবহার শুরু করে।

    নিষ্প্রাণ দেহ যেমন সচল না, তেমনি মায়াহীন সমাজে সুখ-শান্তিও অচল। ভ্রাতৃত্ব শুধু মানুষের একার বৈশিষ্ট্য না, প্রায় সকল প্রাণীরই ভ্রাতৃত্ববোধ-জাতপ্রীতি রয়েছে।

    ভালোবাসা ভাঙিয়ে স্বার্থের জেরে বন্ধনগুলোকে দুমড়ে-মুচড়ে কী লাভ! কয়দিন বাঁচবো!

    8
    6 Comments
Skip to toolbar