Profile Photo

Kabi Doctor Mohammad Zakir Hossain BiplobOffline

  • Zakir-Hossain
  • Profile picture of Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob

    মানুষ ও দ্রব‍্যমূল‍্য
    কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব
    তারিখ : ২1/১০/২০২৫ইং।

    মানুষ মানুষকে ভালো বলা ও মন্দ বলাটাও স্বভাব জাত ধর্ম নিত‍্য নৈমিত্তিক দ্রব‍্য-মূল‍্য বাজার জাত পণ‍্য এর মতই হয়ে গেছে। এই সম্পর্ক তৈরি হল আর হেঁসে হেঁসে কথা একটু মস্কারা আলাপ চারিতায় বন্ধুত্ব।

    লোকটি প্রশংসা পেতেই আল্পুত। আবার যখন একে অপর বনিবনা হল না। সেই মানুষটিই ঐ’একই লোকদের নিকট খারাপসহ সমালোচনার শেষ থাকে না।

    আর সেই প্রেক্ষাপটে নিত‍্যপণ‍্যের বাজার অনেক ভালো। কারণ বাজারে গেলে ক্রেতা বিক্রেতার সদাই পছন্দ হলে দর-দাম করে কিনে বাসায় বা বাড়িতে এনেই রান্না-বান্না করে খেয়ে নিলেই বেশ তো! তেমন কোনো আলৌচনার পর্ব তৈরি হয় না। তবে একটি বিষয় প্রশংসনীয় হয়ে থাকে। সেইটা হল পরিবার বিশেষ মহত্ত্বতার পরিচয় বহন করে থাকে। যা অনস্বীকার্য।

    তা হল খাদ‍্য-দ্রব‍্য রান্নার রাঁধূনী রাণী একটু ভাল মসলা-পাতি সংমিশ্রণে চমৎকার সুস্বাদু রান্না ও পরিবেশন এর মধ‍্য দিয়ে পরিবার সদস‍্যরা খেয়ে তৃপ্তি পেলেই একটি বিশেষ ভালো লাগা ঐ’রাঁধূনী রাণীদের প্রতি আত্ম:তপ্ত বন্ধনে আবদ্ধতা প্রকাশ পেয়ে অনন‍্য একটি মহব্বত পরিবেশ মুখরিত হয়ে থাকে। সত‍্যই বলা বাহল‍্য।

    মানুষ আর বাজারের দ্রব‍্যমূল‍্যের সহিত মানুষের তুলনা এই জন‍্যেই করলাম। দ্রব‍্য ও মানুষের জীবন অর্থপ্রোত ভাবে জরিত। মানুষ কিছু কাজ করেন খুবই ভাল। কিছু কাজ করে থাকেন ঘৃণিত।যার কারণে কর্মগুণ অথিদ্রুতই নষ্ট হয়ে থাকে। কিন্তু দ্রব‍্যমূল‍্য সব সময় কর্মগুণে মূল‍্যবানই ছলমান রাখে।

    যার গুণের প্রশংসা নিয়ম-তান্ত্রিক ভাবে নদীর ধারার মত বহমান। সেই স্থলে মানুষ কিন্তু বহুগুণণ নিম্নগামী! অর্থবহ মানুষ হওয়া আর দ্রব‍্যের সহিত তুলনা করা কতটা যুক্তিযুক্ত তা আমি খতিয়ে দেখে আজ তুলনা মূলক প্রকাশ করতে বাঁধ‍্য হলাম। মানুষ ব‍্যতিত পরিবেশ সুসংরক্ষণ করা সম্ভব নয়। তার পরেও মানুষ অনেক নোংরা কর্মে লিপ্ত ও ঘৃণিত।

    তাই ধ্বংস দুনিয়া ও আখেরাত উভয় দিক থেকেই। ঐ’ভাবে ভাবলে খাদ‍্য-দ্রব‍্যের গুণগত মান ও কর্ম কখনো এক বিন্দুও একদিক সেদিক ঘটায় না। সব সময় ধারা-বাহিকতা বজায় রেখে মানব দহের সুস্বাস্থ গঠনে বদ্ধপরিকর। আর এই ভাবে মানুষ কখনোই বদ্ধপরিকর নয়।

    4
    1 Comment
    • মানুষের কর্ম এবং চরিত্রের অস্থায়ীতা ও নিত্যপণ্যের গুণগত মানের চিরন্তন ধারাবাহিকতার মধ্যে একটি গভীর এবং তীক্ষ্ণ তুলনা টেনেছেন।

Skip to toolbar