Profile Photo

রানা আহাম্মেদ (নীল)Offline

  • Rana-Fiverr
  • বিচ্ছেদের কারাগার
    ‎২৪-০৫-২০২৫
    ‎=============
    ‎বি’চ্ছেদ কখনোই আকস্মিক নয়।
    ‎এটা একটা পরিকল্পিত নিঃশব্দ আগুন,
    ‎যা আস্তে আস্তে পোড়ায়, যেন চোখে না পড়ে।

    ‎যার প্রয়োজন হয় যেতে,
    ‎সে অপেক্ষা করে না ঝড়ের,
    ‎বরং নিজেই সেই রাস্তা তৈরি করে নেয় —
    ‎অভিমান, ব্যস্ততা, কিংবা কৃত্রিম দূরত্বের নামে।

    ‎বলে, সব কিছুই বদলে গেছে,
    ‎কিন্তু বদলায় আসলে সেই চোখ,
    ‎যেখানে একদিন আশ্রয় ছিলো ভালোবাসার।

    ‎বি’চ্ছেদের কোনো কারণ হয় না আসলে—
    ‎যদি ভালোবাসা সত্যি হয়।
    ‎কারণ, সত্যিকারের ভালোবাসা
    ‎নিজে থেকেই কারণ খুঁজে বেড়ায় না,
    ‎বরং প্রতিবার জয় করে
    ‎কারণহীন সব যু’দ্ধ।

    ‎লেখকঃ রানা আহম্মেদ (নীল)

    1
    1 Comment
    • ‎এটা একটা পরিকল্পিত নিঃশব্দ আগুন,
      ‎যা আস্তে আস্তে পোড়ায়, যেন চোখে না পড়ে……… বিচ্ছেদকে নতুনরূপে আবিষ্কার করলাম। দারুন কবিতা।

Skip to toolbar