Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    7 months, 2 weeks ago

    অচেনা শহরের ভিড়ে



    ‎এভাবেই কি গল্পেরা সব
    ‎হারিয়ে যায় হুট করেই?
    ‎ফিরতে মানা কি চেনা পথে?
    ‎অজুহাতে হয় ভুলে যেতে।
    ‎ প্রেম কি তবে উবে যায়?
    ‎কিছু রাত কি তবে জেগে রয়?
    ‎যে সম্পর্কের দিন ফুরোলো,
    ‎সে কি শুধু ম্লান স্মৃতি হয়?
    ‎​
    ‎আজকাল তুমি আমি, দেখো,
    ‎এই শহরের ভিড়ে কত অচেনা।
    ‎ব্যস্ত পথের বাঁকে বাঁকে
    ‎হারিয়েছি সেই চেনা ঠিকানা।
    ‎যাতায়াতের অভাবে, জানি,
    ‎বহু চেনা আজ লাগে অচেনা।
    ‎যেমন করে প্রিয় বইয়ের পাতা
    ‎সময়ে হল হলুদ-ফিকে-সোনা।
    ‎​
    ‎তাই ভোর আসে আজও, মন
    ‎আশা খোঁজে আবছা আলোর রেখায়।
    ‎কিন্তু সাঁঝেরবাতি ডোবে যেই,
    ‎নিরাশা এসে পথ আগলায়।
    ‎ভেবেছি কি কেউ, কেমন করে
    ‎এই জীবনটা কেটে যায়?
    ‎অতীতের সেই রঙিন ছবি
    ‎আজ শুধু একা হাসে নীরবতায়।
    ‎​
    ‎এইবার তুমিও ভাবো তবে,
    ‎আমার মতো করেই, ধীরে,
    ‎আমরা দু’জন কেমন করে
    ‎এসেছি এই একাকীত্বের তীরে।
    ‎তুমি আমি যে অতীত রঙিন,
    ‎আজ শুধু এক দীর্ঘশ্বাসের গান,
    ‎বড্ড একা দুজন মানুষ
    ‎এই বেলা শেষে।

    5
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • একসময়কার রঙিন সম্পর্কগুলো কীভাবে অজুহাত ও যাতায়াতের অভাবে ‘অচেনা’ হয়ে যায়, ঠিক যেমন একটি প্রিয় বইয়ের পাতা সময়ের সঙ্গে হলুদ হয়ে যায়। এই বিচ্ছেদ দুইজনকে আলাদা করে দিলেও, দিন শেষে তারা দু’জনই একাকীত্বের তীরে এসে পৌঁছেছে।

It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar